সকল বই

হিন্দু ধর্ম

হিন্দু ধর্ম

Author: ক্ষিতিমোহন সেন
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177566789
Pages190
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category সনাতন ধর্মীয় গ্রন্থ,
Return Policy

7 Days Happy Return

পাঁচ হাজার বছর ধরে বহু সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ হিন্দুধর্ম ভারতবর্ষের ধর্মান্দোলনের ধারাগুলির জন্ম দিয়েছে এবং আত্মীকরণ করেছে। এই গ্রন্থটি বিভিন্ন মতধারা এবং পথের সঙ্গে আমাদের একটি মূল্যবান পরিচয় প্রদান করে। ক্ষিতিমোহন সেন সিন্ধু উপত্যকার সভ্যতা থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয়-তৃতীয় শতাব্দী পর্যন্ত ইতিহাস এবং বৌদ্ধধর্ম, জৈনধর্ম ও পুরাকালের অজ্ঞেয়বাদের উদ্ভবের কাহিনি বর্ণনা করেছেন। বহির্ভারত থেকে আগত ধর্মগুলির প্রভাব, যেমন চতুর্থ শতাব্দীতে খ্রিস্টধর্ম ছাড়াও ইসলাম ধর্মের আগমন এবং হিন্দুধর্মের উপর তার প্রভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। লোকাচার, উৎসব-অনুষ্ঠান, জাতিভেদ প্রথা, এই প্রথার সমর্থক এবং বিরুদ্ধবাদী ইত্যাদি বিষয় নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেছেন বহির্ভারতে যেমন ইন্দোনেশিয়া ও ইন্দোচিনে হিন্দুধর্মের প্রসার সম্পর্কেও লেখক আলোকপাত করেছেন। লেখকের দৌহিত্র অমর্ত্য সেন তাঁর এই বইয়ের জন্য লিখিত প্রস্তাবনায় গ্রন্থটির পটভূমি এবং বহু সংস্কৃতির সমন্বয়পূর্ণ ভারতবর্ষে হিন্দুধর্মের আদানপ্রদানের দিকটির ব্যাখ্যা করেছেন। পাণ্ডিত্যপূর্ণ অথচ সহজবোধ্য এই গ্রন্থটি প্রাচীন ও সতত পরিবর্তনশীল হিন্দুধর্ম সম্বন্ধে আগ্রহী পাঠকের কাছে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।

Authors:
ক্ষিতিমোহন সেন

ক্ষিতিমোহন সেনের জন্ম ১৮৮০, কাশীতে। কাশী কুইন্স কলেজ থেকে সংস্কৃতে এম এ। কর্মজীবন শুরু চম্বারাজ্যের শিক্ষাবিভাগে। ১৯০৮ সালে রবীন্দ্রনাথের আহ্বানে ব্রহ্মচর্যাশ্রমে যোগদান, পরে বিদ্যাভবনের অধ্যক্ষ, কিছুদিন বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য। লোকসংগীত ও ছড়া সংগ্রহের জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন। কবীর, দাদু, মধ্যযুগীয় মরমিয়া সাধক এবং বাউলদের গানের সুসংবদ্ধ সংগ্রহ তাঁর অসামান্য কৃতিত্ব। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা, দাদূ, ভারতের সংস্কৃতি, বাংলার সাধনা, জাতিভেদ, হিন্দু মুসলমানের যুক্তসাধনা, বলাকা কাব্য পরিক্রমা, বাংলার বাউল, চিন্ময় বঙ্গ, প্রাচীন ভারতে নারী, যুগগুরু রামমোহন, Hinduism. রবীন্দ্রনাথের ‘ওয়ান হান্ড্রেড পোয়েমস অফ কবীর’ গ্রন্থটি ক্ষিতিমোহনের কবীর-বচন সংগ্রহ অবলম্বনে রচিত(১৯১৪)।বিশ্বভারতীর প্রথম ‘দেশিকোত্তম’(১৯৫২)। মৃত্যু: ১২ মার্চ ১৯৬০৷

0 review for হিন্দু ধর্ম

Add a review

Your rating