সকল বই

সোনায় মোড়া ছড়া

সোনায় মোড়া ছড়া

Author: আখতার হুসেন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳100.00 ৳ 80.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789849066200
Edition2014, 1st Published
Pages24
Reading Level Age 6-10, Age 11-18
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা
Return Policy

7 Days Happy Return

আখতার হুসেন আমাদের শিশুসাহিত্যের অন্যতম উজ্জ্বল কারিগর। তাঁর লেখনীশক্তির জোরে যেমন ছোটদের গল্প-উপন্যাস ছোটদের মনোজগৎ সহজেই অধিকার করে, তেমনি তাঁর ছড়া ও কিশোর কবিতাও। বাংলা শিশুসাহিত্যের বিস্তৃত পটভূমিতেই তাঁর ছড়া এমন জাদুকরী জ্যুতি ছড়ায়, যার তুলনা মেলা প্রায় ভার। তাঁর বর্তমান ছড়ার এ বইয়ের ২১টি ছড়াতেও সেই পরিচয় ধরা আছে দিবালোকের মতো।

Authors:
আখতার হুসেন

আমাদের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা পুরুষ আখতার হুসেনের জন্ম ১৯৪৫ সালের ১ নভেম্বর।  পেশাগত জীবনের শুরু সাংবাদিকতা দিয়ে।  চাকরি করেছেন দেশের শীর্ষস্থানীয় অনেক পত্রপত্রিকায়।  বর্তমানে তিনি একটি প্রকাশনা সংস্থার পাণ্ডুলিপি সম্পাদক।  ছোটদের জন্য মৌলিক গ্রন্থ রচনার পাশাপাশি সম্পাদনা করেছেন বেশ-কিছু গুরুত্বপূর্ণ সংকলন গ্রন্থ।  এসবের মধ্যে উল্লেখযোগ্য : দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু, দুই বাংলার মুক্তিযুদ্ধের কবিতা, সাম্প্রদায়িকতা বিরোধী গল্প, বাংলা ভাষার শ্রেষ্ঠ দেশপ্রেমের গান, বাংলা সাহিত্যের সেরা উপদেশমূলক কবিতা, বাংলা সাহিত্যের সেরা গল্পভিত্তিক উপদেশমূলক কবিতা, বাংলা সাহিত্যের সেরা কিশোর কবিতা, বাংলাদেশের বাছাই কিশোর কবিতা (যৌথ), ছোটদের প্রিয় কবিতা (যৌথ), ও হেনরি শ্রেষ্ঠ গল্প, মোপাসাঁ শ্রেষ্ঠ গল্প, ম্যাক্সিম গোর্কি শ্রেষ্ঠ গল্প, মার্ক টোয়েন শ্রেষ্ঠ গল্প, হাবীবুর রহমান রচনাবলি (প্রকাশিতব্য), জীবনী: ভাষা শহীদ আবদুল জব্বার, কিশোর শহীদ মতিউর রহমান, হাবীবুর রহমান, কাজি আফসারউদ্দিন আহমেদ, যৌথ সম্পাদক: সত্যেন সেন স্মারক গ্রন্থ, বাংলাদেশের ইতিহাসের অ্যালবাম ও আলতাফ আলী হাসু স্মারক গ্রন্থ। এ ছাড়া আখতার হুসেন বাংলাদেশ শিশু একাডেমী থেকে ৫ খণ্ডে প্রকাশিত শিশু-বিশ্বকোষ-এর সর্বোচ্চসংখ্যক ভুক্তি লেখক। ১৯৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে আজ জাগছে বাঙালিরা/আর রুখবে তাদের কারা’ গানটি বিপুল জনপ্রিয়তাধন্য।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ আখতার হুসেন পেয়েছেন ‘আলাওল সাহিত্য পুরস্কার’, ‘বাংলাদেশ শিশু একাডেমী পুরস্কার’, ‘ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতিপদক’, ‘বাংলা একাডেমি পুরস্কার’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত ‘মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক’, ‘মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার’, ‘এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার’ এবং ‘বজলুর রহমান স্মৃতিপদক’সহ আরও অনেক সংবর্ধনা স্মারক।
আখতার হুসেন বাংলা একাডেমির ফেলো।

0 review for সোনায় মোড়া ছড়া

Add a review

Your rating