সকল বই

সেকালের বাঙালির সাতকাহন

সেকালের বাঙালির সাতকাহন

Author: নিখিল সুর
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 875.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789354252716
Pages264
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য গ্রন্থ,
Return Policy

7 Days Happy Return

ব্যক্তিজীবনে আঠারো-উনিশ বয়সটার মতো আঠারো-উনিশ শতক যেন বাঙালির জাতীয় জীবনে বয়ঃসন্ধিকাল। বিশেষ করে উনিশ শতকে বাঙালির আর্থ-সামাজিক জীবনে চরম টানা-পোড়েন। সে সময় বাঙালির মানস-মন্থন ঘটিয়েছিল একদিকে পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির প্রভাব, অন্যদিকে মধ্যযুগীয় সংস্কার ও মূল্যবোধ। এই মানস-মন্থনে উত্থিত অমৃত-গরল দুটোই পান করেছিল বাঙালি। তার প্রভাব পড়েছিল বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবনের পরতে পরতে। অমৃতের স্বাদে বাঙালির সাংস্কৃতিক জীবন যেমন ক্রমশ এগিয়ে যাচ্ছিল পূর্ণতার দিকে, গরলের বিরূপ প্রতিক্রিয়ায় দূষিত হয়ে উঠেছিল সমাজ-জীবন। এই গ্রন্থে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন নানা বিষয়ে, সেকালের বাঙালির ইতিবাচক ও নেতিবাচক মানসিকতা, সামাজিক দৃষ্টিভঙ্গির বিভিন্নতা, বদান্যতা, সংকীর্ণতা প্রভৃতি মনোজ্ঞ আলোচনার মাধ্যমে।

Authors:
নিখিল সুর

নিখিল সুরের জন্ম ১৯৩৮ সালে। ১৯৬৪-তে শিক্ষক জীবন শুরু। ১৯৭৬-এ পিএইচ ডি, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইউ জি সি সিনিয়র রিসার্চ ফেলো (১৯৮০-১৯৮২)। ১৯৯৮-এ অবসরগ্রহণ। উল্লেখযোগ্য গ্রন্থ- ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ভারতীয় জাতীয়তাবাদের পটভূমি, কলকাতার নগরায়ণ: রূপান্তরের রূপরেখা, আঠারো শতকের বাংলা: রাজনৈতিক চালচিত্র, সামাজিক প্রথা ও বঙ্গনারী: উনিশ শতক। আনন্দবাজার, অনুষ্টুপ সহ নানা ইংরেজি জার্নালে প্রকাশিত হয়েছে তাঁরমূল্যবান প্রবন্ধ।

0 review for সেকালের বাঙালির সাতকাহন

Add a review

Your rating