সকল বই

সৃষ্টি বুদ্ধি মুক্তি

সৃষ্টি বুদ্ধি মুক্তি

Author: আহমাদ মাযহার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳400.00 ৳ 336.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984701200656 6
Edition2017 Jan 02
Pages294
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

কয়েকজন বাঙালি বুদ্ধিজীবী ও সাহিত্যিকের জীবন ও সৃজন-মননকর্মের ভিন্নতর ব্যাখ্যার দেখা মিলবে আহমাদ মাযহারের এই প্রবন্ধ সংকলনে। তাঁদের নানাবিধ ভাবনাসঞ্চারী কর্মকাণ্ডকে স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে খুঁজে দেখার প্রচেষ্টা এখানে অন্তর্ভুক্ত তিরিশটি প্রবন্ধে স্পষ্ট। উনিশ শতক থেকে এখন অব্দি প্রকাশিত লেখাজোখা বিশ্লেষণ করে বাঙালির সৃজন-মনন চর্চায় তাদের বিশিষ্ট অবদানটি চিহ্নিত করার প্রচেষ্টা নিয়েছেন লেখক। তাই বাঙালির ভাবনাজগতের একাধিক পার্থিব সময় ও শতক মিলেমিশে এক অখণ্ড অবয়ব নির্মিত হয়েছে এখানে।

বাংলা গদ্যের আদি পুরুষ অক্ষয়কুমার দত্তের প্রবন্ধাবলির আলােচনা এখানে যেমন আছে, তেমনি রয়েছে সাম্প্রতিক শিশুসাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক আমীরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত কথকতাও। বিশ শতকের অন্যতম সাহিত্যিক-চিন্তক হুমায়ুন কবিরকে নিয়ে দীর্ঘ আলােচনা পাঠকদের নতুনভাবে তার ব্যক্তিত্ব ও মননকর্মকে চেনাবে। এ প্রাবন্ধিক আবদুল হককে নিয়ে লেখকের দীর্ঘদিনের চর্চার অনুপম নিদর্শনও মিলবে আরেকটি বৃহদাকৃতির রচনায় । ভিন্নরকম কর্মক্ষেত্রের কাণ্ডারি সম্পাদক মীজানুর রহমান ও সংগীতজ্ঞ-সংগঠক ওয়াহিদুল হকের জীবনচর্যা ও স্বতন্ত্র ভাবনাসত্তাকেও তিনি বিচার করেছেন মৌলিক আঙ্গিকে। শিশুসাহিত্য নিয়ে দীর্ঘদিনের চর্চা আহমাদ মাযহারের, সেই সূত্রে এই গ্রন্থেও বেশ কয়েকজন শিশুসাহিত্যিকের রচনাকর্মের বিশ্লেষণও লভ্য। বিচিত্র মাধ্যমে ও ভিন্নতাবাহী কার্যক্রম দ্বারা যারা যুগ থেকে যুগান্তরে বাঙালির সভিক্ষমতাকে বিস্তত করেছেন এবং বুদ্ধির মুক্তির জন্য। প্রেরণা জুগিয়েছেন সৃষ্টি বুদ্ধি মুক্তি তাদের কীর্তির স্মারক ও মূল্যায়ন সংবলিত একটি জরুরি গ্রন্থ হয়ে উঠেছে, এমনটা বললে অত্যুক্তি হয় না ।

মুহিত হাসান

Authors:
আহমাদ মাযহার

আহমাদ মাযহার
জন্ম : ২৭ মার্চ ১৯৬৩, ঢাকায়।  শিক্ষা : ১৯৭৮ সালে ঢাকা খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৮০ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকা কলেজ থেকে ১৯৮৩ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর।  ছোটদের জন্য গল্প কবিতা ও প্রবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও সাম্প্রতিক কালে সমাজ-চিন্তা ও গবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতি ও সাহিত্য-সমালোচনা লিখছেন।  অনুবাদ-রূপান্তর ও পুনর্কথনমূলক রচনাও রয়েছে কিছু। রচিত-অনূদিত-সম্পাদিত বইয়ের সংখ্যা পঞ্চাশের বেশি।  পনেরো বছরেরও বেশি সময় ধরে আবদুল হককে নিয়ে গবেষণা ও লেখালিখি করছেন।  রচনা করেছেন আবদুল হকের জীবনী ও সংকলন করেছেন তাঁর নানা ধরনের রচনা।  শিক্ষা ও সংস্কৃতিধর্মী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের গঠন যুগে দীর্ঘ ১৭ বছর যুক্ত ছিলেন কর্মী হিশেবে।  বর্তমানে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত। এছাড়াও বইয়ের জগৎ নামে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন। 

0 review for সৃষ্টি বুদ্ধি মুক্তি

Add a review

Your rating