সকল বই

সুগন্ধি সমুদ্র পার হয়ে

সুগন্ধি সমুদ্র পার হয়ে

Author: হাসান আজিজুল হক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845101547
Edition2020 Dec, 11
Pages80
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

বাংলা সাহিত্যের শক্তিমান কথাশিল্পী হাসান আজিজুল হকের একটি ব্যতিক্রমী বই সুগন্ধি সমুদ্র পার হয়ে। এই বইয়ে সংকলিত হয়েছে তাঁর নিজের লেখা কবিতাগুচ্ছ, কয়েকটি বিদেশি কবিতার অনুবাদ আর প্রিয় ও পরিচিত কয়েক বাঙালি কবির মূল্যায়ন ও স্মৃতি। কথাসাহিত্যিক গদ্যের মতো কবিতা ও কবিতা বিষয়ক গদ্যভাষাতে যেমন তিনি বিশিষ্ট, তেমনি ভাবনাতেও রয়েছে স্বাতন্ত্র্য। কবিতা তাঁর কাছে প্রসাধন নয়, কবিতা তাঁর আত্মার অনন্য আশ্রয়। তিনি মানুষের মুখ দেখেন কবিতার আয়নায়, প্রকৃতির রূপ-রস-গন্ধের অনুপম আস্বাদ নেন কবিতার কল্পনালতায় আর মহাবিশ্বের বিন্দুবিভা লাভ করেন কবিতার শিকড়-ডানা ও দিগন্তে।
কবিতার নিবিড় পাঠক হাসান আজিজুল হক। এসেছেন কয়েকজন বরেণ্য বাঙালি কবির ঘনিষ্ঠ সংসর্গে। ব্যক্তি-কবি ছাপিয়ে তাঁদের কবিতাবিশ্বের নৈর্ব্যক্তিক অবলোকন ও বিশ্লেষণে ব্রতী হয়েছেন, দেখেছেন- সপ্তসিন্ধু-দশদিগন্তের বসতি সেখানে; তারপর গদ্যের লেখায়-রেখায়, অক্ষরের সীমানায় গড়েছেন তাঁর কবিতাভাবনার কাঠামো। 
আমরা পাঠকেরা দেখি, কবিতার সূত্রে কত মণি-মায়া ছড়িয়ে-ছিটিয়ে আছে হাসান আজিজুল হকের এই বইয়ে, সুগন্ধি সমুদ্র পার হয়ে।

Authors:
হাসান আজিজুল হক

হাসান আজিজুল হক।  জন্ম : ২ ফেব্রুয়ারি ১৯৩৯।  যবগ্রাম, বর্ধমান, পশ্চিমবাংলা।  শিক্ষা : স্নাতকোত্তর, দর্শন।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা শেষে অবসর নিয়েছেন। ছাত্রজীবনে লেখালেখির শুরু।  ১৯৬০ সাল থেকে লেখক হিসেবে নিজেকে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে সক্রিয় সাহিত্যচর্চা শুরু।  তিনি বাংলা কথাসাহিত্যের অন্যতম প্রধান লেখক।  বাংলাদেশের উল্লেখযোগ্য সব সাহিত্য পুরস্কার ও একুশে পদকের অধিকারী তিনি।  তাঁর গল্প ইংরেজি, হিন্দি, উর্দু, রুশ ও চেক ভাষায় অনূদিত হয়েছে।
লেখকের অন্যান্য গ্রন্থ : গল্প : সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষা করছি, রোদে যাবো, মা-মেয়ের সংসার, নির্বাচিত গল্প, রাঢ়বঙ্গের গল্প। 
উপন্যাস : আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান।  উপন্যাসিকা : বৃত্তায়ন, শিউলি, বিধবাদের কথা।  প্রবন্ধ : কথাসাহিত্যের কথকতা, অপ্রকাশের ভার, অতলের আঁধি, চালচিত্রের খুঁটিনাটি, ছড়ানো ছিটানো।  আত্মজীবনী : ফিরে যাই ফিরে আসি, উঁকি দিয়ে দিগন্ত।  কিশোর : লাল ঘোড়া আমি, ফুটবল থেকে সাবধান।  অন্যান্য : একাত্তর : করতলে ছিন্নমাথা, সক্রেটিস, চন্দর কোথায় (অনুবাদ)।  সম্পাদনা : জি সি দেব রচনাবলী।

0 review for সুগন্ধি সমুদ্র পার হয়ে

Add a review

Your rating