সকল বই

শ্রেষ্ঠ প্রবন্ধ : আবুল ফজল

শ্রেষ্ঠ প্রবন্ধ : আবুল ফজল

Author: আবুল ফজল
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳400.00 ৳ 336.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0517 0
Edition02 Jan, 2017
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

আবুল ফজল (১৯০৩-১৯৮৩) একাধারে ছিলেন সৃজনশীল সাহিত্যিক, প্রগতিশীল চিন্তাবিদ ও বরেণ্য শিক্ষাবিদ।  চিন্তার স্বাধীনতা, যুক্তির প্রসার ও বুদ্ধির মুক্তি ছিল তাঁর সাহিত্য ও কর্মসাধনার মৌল ব্রত। কর্মে চিন্তায় ও সাহিত্য-সাধনায় তিনি আমৃত্যু সচেষ্ট ছিলেন মানস-মুক্তি তথা মানব-মুক্তির খোলা হাওয়া ছড়িয়ে দিতে। 
আবুল ফজলের লেখাপড়ার ভিত্তি রচিত হয়েছে মাদ্রাসায়।  তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনে যোগ দিয়ে উদার মানবিকতা, মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক-প্রগতিশীল চেতনায় উজ্জীবিত হয়েছিলেন তিনি।  ব্রতী হয়েছিলেন বাঙালি মুসলমান সমাজে মানবিকতাবোধ ও যুক্তিবাদী চেতনার উজ্জীবন ঘটিয়ে বিশ্বের মানবধর্মের সঙ্গে তার সেতুবন্ধ রচনা করতে। 
সাহিত্য-চর্চা ছাড়াও আবুল ফজল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিমণ্ডলে প্রসারিত করেছেন অন্বেষু দৃষ্টি, পালন করেছেন সমাজভাবুকের দায়িত্ব, অবতীর্ণ হয়েছেন অকুতোভয় বিবেকী বুদ্ধিজীবীর ভূমিকায়।  শাসকের রক্তচক্ষুকে ভয় পান নি।  শোষণশীল রাষ্ট্রযন্ত্র ও প্রথাবদ্ধ ধর্ম যখন নিরঙ্কুশ আনুগত্য দাবি করতে চেয়েছে তখনও দায়বদ্ধ লেখকসত্তা নিয়ে তিনি প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
সাহিত্যিক জীবনে আবুল ফজল গল্প, উপন্যাস ও নাটক লিখেছেন।  তবে তাঁর  চিন্তাধারার সম্যক প্রকাশ লক্ষ করা যায় তাঁর প্রবন্ধ-সম্ভারে।  সেখানে ঋজু ও ঋদ্ধ, সৎ ও সাহসী, মননশীল ও মানবতাবাদী এক মনীষীর চিন্তা-চেতনার সঙ্গে আমরা পরিচিত হই।  তাঁর ভাবনার ক্ষেত্রও সীমিত নয়।  সাহিত্য ও শিল্প, শিক্ষা ও সংস্কৃতি, রাষ্ট্র ও রাজনীতি, ধর্ম ও বিশ্বাস, মানবকল্যাণ ও মানবমুক্তি-এমনি নানা বিষয়ে তিনি তাঁর ভাব-ধারণার প্রকাশ ঘটিয়েছেন।  সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা সমাজসচেতন, দেশব্রতী এবং দায়বদ্ধ লেখক ও ভাবুকের।
আবুল ফজল যে কেবল সমকালিক ছিলেন না, তাঁর চিন্তাধারা এখনও যে অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক, তার পরিচয় মিলবে এই গ্রন্থে। 

Authors:
আবুল ফজল

আবুল ফজল ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি কর্মজীবনে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম চৌচির, সাহসিকতা, মাটির পৃথিবী প্রগতি ইত্যাদি।তিনি ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন।

0 review for শ্রেষ্ঠ প্রবন্ধ : আবুল ফজল

Add a review

Your rating