সকল বই

শোনো হে মুমিন

শোনো হে মুমিন

Author: হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳620.00 ৳ 372.00 (40.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher মাকতাবাতুল আশরাফ
ISBN9789849172321
Edition2015, 1st Published
Pages688
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইসলামিক
Return Policy

7 Days Happy Return

আল-কুরআনুল কারীম আল্লাহ পাক প্রদত্ত হিদায়াতনামা। যা তিনি মানুষের পথ প্রদর্শনের জন্য তাঁর প্রিয় রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন। যাতে মানুষ কুরআনের নির্দেশনা অনুযায়ী চলে এবং তার বিধানের অনুসরণ করে।

কুরআনই হলো, উম্মতে মুসলিমার প্রাণশক্তি। এ কুরআনের সাথেই তাদের শৌর্য-বীর্য, শক্তি-সামর্থ্য, জীবন-মরণ, মর্যাদা ও সম্মানের সম্পর্ক।

কুরআনের মাধ্যমেই উম্মতে মুসলিমা জীবনীশক্তি লাভ করে, তাঁর অন্তর স্পন্দিত হয়, কুরআনের বাণীই তাকে আমলে নিয়োজিত করে। কুরআন ব্যতীত উম্মতে মুসলিমা জীবনীশক্তিহীন এমন এক জড় পদার্থ হয়ে যায়, পৃথিবীর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে যার কোনো অবদান ও ভূমিকা নেই।

কুরআন এমন এক নূর (আলোকবর্তিকা) যা মানুষকে সীরাতে মুস্তাকীমের রাহনুমায়ী করে বেহেশতে পৌঁছে দেয়।

কুরআন মানুষকে কুফর, শিরক, বিদ‘আত ও অজ্ঞতার অন্ধকার থেকে বের করে ঈমান, তাওহীদ, সুন্নাহ্ ও জ্ঞানের আলোকিত ভুবনে এনে শ্রেষ্ঠত্বের মর্যাদায় উন্নীত করে।

এজন্যই ইসলামের সূচনালগ্ন হতে আল্লাহর পথের সত্যিকারের পথিকগণ কুরআন নিয়েই ব্যস্ত থেকেছেন, এভাবেই যিন্দেগীকে মূল্যবান বানিয়েছেন। এতেই জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। কুরআনের ছায়ায় অতিবাহিত জীবনই উন্নতি ও সফলতা খুঁজে পায়। যাদের জীবন কুরআনের আলোকে যাপিত হয় তারাই পার্থিব ও পারলৌকিক উভয় জীবনে সফলতা লাভ করতে পারে।

আল-কুরআনুল কারীমে আল্লাহ পাক বান্দাকে বিভিন্ন অভিধায় অভিহিত করেছেন, এর মধ্য হতে বান্দার জন্য সবচেয়ে সম্মানজনক অভিধা হলো ' يَـٰٓأَيُّہَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ (হে ঈমানদারগণ)! বান্দার জন্য এর চেয়ে সম্মানজনক সম্বোধন আর নেই। কুরআনুল কারীমে এ ধরনের আয়াতের সংখ্যা উননব্বই। এ সকল আয়াতের ব্যাখ্যা-বিশ্লেষণমূলক কিতাব আরব-অনারব উলামায়ে কেরামের অনেকেই লিখেছেন।

আমাদের বর্তমান আয়োজন ‘শোনো হে মুমিন’ এ বিষয়ক বাংলা কিতাব। এ কিতাবের উপর আমল করে একজন মুমিন নিঃসন্দেহে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ্।

0 review for শোনো হে মুমিন

Add a review

Your rating