সকল বই

শার্দূলসুন্দরী

শার্দূলসুন্দরী

Author: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 612.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350405918
Pages208
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রোমান্টিক গল্প গল্প
Return Policy

7 Days Happy Return

বাঙালির সার্কাস-প্রচেষ্টার কাহিনি ‘শার্দূলসুন্দরী’, আর সংগোপনে এক ত্রিকোণ প্রেমের গল্পও। প্রেম অথবা প্রেমহীনতাই ঠিক করে দেয় তিন নারী-পুরুষের জীবনের গতিপথ। জাদুকর গণপতি চক্রবর্তী। অসম্ভব প্রতিভাধর, কিন্তু উচ্ছৃঙ্খল, নেশাসক্ত গণপতির সম্মোহন অপ্রতিরোধ্য। গ্রেট বেঙ্গল সার্কাসের মালিক প্রিয়নাথ বসু। আদর্শবান, কিন্তু একরোখা। সার্কাস-সর্বস্ব প্রিয়নাথ অন্যায় করেন নিজের পরিবারের প্রতিও। এঁদের দুজনের মাঝে দাঁড়িয়ে সুশীলা সুন্দরী। ভালবাসার কাঙাল এক নারী। সার্কাসে বাঘের গলা জড়িয়ে ধরে চুমু খাওয়ার সাহস আছে, কিন্তু নিজের ভালবাসার পুরুষকে ধরে রাখার জোর নেই। তিনজনের সম্পর্কের এই টানাপোড়েনকে বুনে দেওয়া হয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষিতে। ‘শার্দুলসুন্দরী’ এক ইতিহাস-আশ্রয়ী কাল্পনিক আখ্যান, যা ইতিহাসের মতোই রোমাঞ্চকর।

Authors:
শীর্ষ বন্দ্যোপাধ্যায়

শীর্ষ বন্দ্যোপাধ্যায় পেশায় সাংবাদিক। দৈনিক সংবাদপত্র এবং টিভি চ্যানেলে চাকরির মাঝে পাঁচবছর জার্মান রেডিয়োর বাংলা বিভাগে কর্মরত ছিলেন। স্বাধীন বৃত্তিতে ‘ননফিকশন’ টিভি অনুষ্ঠান তৈরি করেছেন। আকাশবাণী, দূরদর্শনের স্ক্রিপট লিখেছেন এবং গ্রুপথিয়েটারের প্রতি ভালবাসা থেকে নাটকও। ১৯৮৯ সালে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় প্রথম ফিচার। ১৯৯২ সালে ‘দেশ’ পত্রিকায় প্রথম ফিচার ‘বেনেপুতুল’। প্রথম উপন্যাস ‘শার্দুলসুন্দরী’ শারদীয় দেশ ১৪২২ বঙ্গাব্দে প্রকাশ-মাত্র পাঠক-অভিনন্দিত। বর্তমানে ‘আজকাল’ পত্রিকার কর্মী।

0 review for শার্দূলসুন্দরী

Add a review

Your rating