সকল বই

রাজাকারের মন

রাজাকারের মন

Author: মুনতাসীর মামুন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳620.00 ৳ 496.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher সময় প্রকাশন
ISBN9789849235330
Edition2017, 1st Published
Pages364
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category মুক্তিযুদ্ধ কর্নারের বই
Return Policy

7 Days Happy Return

রাজাকার বলে সম্বােধন করি আমরা অনেককে, বুঝিও যে কে রাজাকার বা কে রাজাকার নয়। কিন্তু, রাজাকারের মন কেমন তা নিয়ে কখনও ভাবিনি। ইতিহাসবিদ মুনতাসীর মামুন রাজাকারদের রচনা দিয়েই বিশ্লেষণ করেছেন রাজাকারের মন, তাদের ভাবনা-চিন্তা, দর্শন। দেখিয়েছেন তারা কীভাবে কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটায় আর কীভাবেই বা সাধারণের মনােজগতে আধিপত্য বিস্তারে সচেষ্ট থাকে। আরাে দেখিয়েছেন, একবার যে রাজাকার, সব সময়ই সে রাজাকার। রাজাকারের মনােজগত নিয়ে বাংলাভাষায় এর আগে এত চমৎকার বিশ্লেষণ আর কোনাে লেখক করেননি। মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা দিক নিয়ে গত চার দশকে নানা ধরণের বই প্রকাশিত হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের বিরােধীপক্ষ রাজাকার ও পাকিস্তান অনালােচিত থেকে গেছে। ড. মামুন ১৬ জন রাজাকারের আত্মজীবনী ও ইতিহাস’ মূলক রচনা বিশ্লেষণ করে গ্রন্থটি রচনা করেছেন। এই গ্রন্থ শুধু গবেষক নয়, বাঙালি মাত্রেরই পড়া উচিত। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় রাজাকারের মন যুক্ত করেছে নতুন মাত্রা। এই গ্রন্থের ধারাবাহিকতায় আমরা আরাে প্রকাশ করেছি এই লেখকের কোই হ্যায় (ঔপনিবেশিক শাসকদের মন], পাকিস্তানি জেনারেলদের মন, বাংলাদেশি জেনারেলদের মন ও ঔপিনেবিশিকোত্তর ঔপিনেবিশিক মন।

 

Authors:
মুনতাসীর মামুন

মুনতাসীর মামুন এখন বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক, সুপরিচিত লেখক এবং জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার।  তাঁর গবেষণার বিষয়, উনিশ শতকের পূর্ববঙ্গের সমাজ সংস্কৃতি, বিশ শতকের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও ঢাকা শহর।  এক সময় পরিচিত ছিলেন ছোট গল্পকার হিসেবে।  লিখেছেন কিশোরদের জন্য, করেছেন অনুবাদ, বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখেছেন অজস্র।  গবেষণা ও সাহিত্যবিষয়ক (সম্পাদনাসহ) তাঁর গ্রন্থের সংখ্যা দুশোরও বেশি।  ড. মামুন শুধু সাহিত্য নয়, ছাত্রজীবন থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে জড়িত ছিলেন এবং আছেন।  মানবতাবিরোধী অপরাধ বিচারে তাঁর ভূমিকা অবদিত। 
সমসাময়িককালে মুনতাসীর মামুনের মতো পাঠকনন্দিত লেখক কম।  গবেষণা ও সাহিত্যকর্মের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন যার মধ্যে উল্লেখ্য একুশে পুরস্কার (২০১১), বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৩) এবং প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৩)।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এবং মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্টের সভাপতি।

0 review for রাজাকারের মন

Add a review

Your rating