সকল বই

রবীন্দ্র কাব্যে ঐতিহ্য ও আধুনিকতা

রবীন্দ্র কাব্যে ঐতিহ্য ও আধুনিকতা

Author: সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 875.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789388870122
Pages492
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category ভারতীয় বাংলা সাহিত্যে
Return Policy

7 Days Happy Return

খুব অল্প বয়স থেকেই বেদ-উপনিষদের সুশিক্ষা, বিভিন্ন সংস্কৃত পাঠক্রমের মধ্য দিয়ে গমনাগমন, পাশ্চাত্যের নানা কাব্য কাহিনি পাঠ কবিকে ঐতিহ্যানুসারী করে তোলে। ঠাকুরবাড়িকে কেন্দ্র করেই বাংলা তথা সংস্কৃতি জগতে ‘বাঁক নেওয়া’ বা আধুনিকতার সূচনা। ঐতিহ্যবাহী চিন্তা ও উন্নত সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ প্রকৃত অর্থেই বর্ধিত হয়েছেন। রবীন্দ্রনাথই সার্থক সৃষ্টিশীল কাব্যপ্রতিভা- যিনি ঐতিহ্যের দুটি ধারা– লোকায়ত বা মৌখিক ঐতিহ্যের সঙ্গে শাস্ত্রীয় বা লিখিত ঐতিহ্যের- এই দুই ধারার সার্থক সমন্বয় ঘটিয়ে তাঁর সমস্ত জীবন ও সাহিত্যে নতুন নতুন রীতি ও বিষয়বস্তুর অভিনবত্বে কালোপযোগী করে তাঁর কাব্যসাহিত্যে প্রয়োগ করেছেন। রবীন্দ্র কাব্যে ঐতিহ্য এবং আধুনিকতার যুগলবন্দি যে কতটা ক্রিয়াশীল ছিল— তা বক্ষ্যমাণ গ্রন্থে দেখানোর চেষ্টা করা হয়েছে।

Authors:
সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়

সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ৫ মার্চ ১৯৩৭ মেদিনীপুরের ঘাটালে। পিতা গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, মাতা বিমলাদেবী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ (১৯৬২)। ‘আধুনিক বাংলা সাহিত্যে লৌকিক ঐতিহ্য’ বিষয়ে পিএইচ ডি (১৯৭২)। লোকসংস্কৃতির এই বিশিষ্ট গবেষক হাওড়ার শিবপুর দীনবন্ধু কলেজের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন দীর্ঘদিন। ওখানেই স্নাতকোত্তর কলা ও বাণিজ্য বিভাগের সচিবের দায়িত্বও পালন করেছেন। বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন। একাধিক গ্রন্থের প্রণেতা। প্রাপ্ত সম্মান: প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি (১৯৬৯), স্যার আশুতোষ স্বর্ণপদক (১৯৭৪), মোয়াট স্বর্ণপদক (১৯৭৭), দীনেশচন্দ্র সেন স্মারক পুরস্কার (২০১১) প্রভৃতি। দি এশিয়াটিক সোসাইটি (কলকাতা) ও এথনোগ্রাফিক অ্যান্ড ফোক কালচার সোসাইটির আজীবন সদস্য।

0 review for রবীন্দ্র কাব্যে ঐতিহ্য ও আধুনিকতা

Add a review

Your rating