সকল বই

রবীন্দ্রকবিতার বাতায়ন

রবীন্দ্রকবিতার বাতায়ন

Author: বেগম আকতার কামাল
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳350.00 ৳ 294.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012008218
Edition01 Feb, 2019
Pages232
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সাহিত্যিক, শিল্প ও সংগীত ব্যক্তিত্ব
Return Policy

7 Days Happy Return

রবীন্দ্রকবিতার বৈচিত্র্য ও রূপ-রূপান্তর বিস্ময়কর। প্রবন্ধকার-দার্শনিক-ঔপন্যাসিক-নাট্যকার-সঙ্গীতজ্ঞ-চিত্রকর ইত্যাদি নানা রচনাকৃতি থাকলেও মূলত রবীন্দ্রনাথ কবি।  কাব্যরচনার শুরু থেকে শেষ লেখা পর্যন্ত বাংলা কবিতার বিপুল পরিধি ও দিগন্তজুড়ে তাঁর কবিতা প্রসারিত।  রবীন্দ্রকবিতার বাতায়ন গ্রন্থটিতে এই অজস্র কবিতাসম্ভার থেকে মোট বিশটি কবিতাকে পাঠের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে, মর্মার্থ সন্ধান করা হয়েছে।  এছাড়াও আছে তাঁর কয়েকটি কাব্যের বিশেষ বৈশিষ্ট্যের ওপর আলোকপাত।  গ্রন্থকার শুরুতে চিহ্নিত করেছেন রবীন্দ্রকবিতার বীজতলা ও উৎসধারাকে।  রবীন্দ্রনাথের কবিতার আলোচনা-ব্যাখ্যা নিয়ে এ পর্যন্ত বহু গ্রন্থ রচিত হয়েছে।  এই গ্রন্থটি তারই ধারাবাহিকতা হলেও দৃষ্টিভঙ্গিতে কিছুটা ভিন্ন।  যাঁরা রবীন্দ্রনাথকে পাঠ করেন, চর্চা ও গবেষণা করেন তাঁদেরকে গ্রন্থটি ভিন্ন একটি মাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেবে।  এই মাত্রাটি হলো কবিতাকে অবলোকন ও ব্যাখ্যার ক্ষেত্রে নতুন কিছু বলার প্রয়াস।  বর্তমান শতাব্দীর কালপটে দাঁড়িয়ে রবীন্দ্রকবিতার রসাস্বাদ গ্রহণের দায়বদ্ধতায় গ্রন্থকার একজন অন্তর্নিবিষ্ট ও মননশীল কবিতাবোদ্ধা।

Authors:
বেগম আকতার কামাল

বেগম আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক।  তাঁর জন্ম চট্টগ্রাম শহরে।  পিতা মোহাম্মদ ইয়াকুব আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা মজিদা বেগম।  বেগম আকতার কামাল ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বিষ্ণু দে-র কবিমানস ও কাব্য’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ : বিষ্ণু দে-র কাব্য : পুরাণ প্রসঙ্গ, মুক্তধারা, ঢাকা, ১৯৭৭; মাহমুদা খাতুন সিদ্দিকা (জীবন ও সাহিত্যকৃতির মূল্যায়ন), বাংলা একাডেমি, ঢাকা, ১৯৮৭; বিষ্ণু দে-র কবিস্বভাব ও কাব্যরূপ, বাংলা একাডেমি, ঢাকা, ১৯৯২; আধুনিক বাংলা কবিতা ও মিথ, মাওলা ব্রাদার্স, ঢাকা, ১৯৯৯; বিশ্বযুদ্ধ জীবন ও কথাশিল্প, নিউএজ পাবলিকেশন্স, ঢাকা, ২০০০; কবিতার নান্দনিকতা : প্রাচীন ও মধ্যযুগ, প্যাপিরাস, ঢাকা, ২০০৫; কবির উপন্যাস, ঐতিহ্য, ঢাকা, ২০০৭; মহাবিদ্রোহের আখ্যানতত্ত্ব ও কথাশিল্প, ধ্রুবপদ, ঢাকা, ২০১০; কবির চেতনা চেতনার কথকতা, ধ্রুবপদ, ঢাকা, ২০১৩; রবীন্দ্রনাথ যেথায় যত আলো, অবসর, ঢাকা, ২০১৩; শামসুর রাহমানের কবিতা : অভিজ্ঞান ও সংবেদ, কথাপ্রকাশ, ঢাকা, ২০১৪; জীবনানন্দ : কথার গর্বে কবিতা, কথাপ্রকাশ, ঢাকা, ২০১৫; রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা, কথাপ্রকাশ, ঢাকা, ২০১৭।
সম্পাদিত গ্রন্থ : বুদ্ধদেব বসু, নির্বাচিত প্রবন্ধসমগ্র, অবসর, ঢাকা ২০১৩; বিশ শতকের প্রতীচ্য সাহিত্য ও সমালোচনাতত্ত্ব, অবসর, ঢাকা, ২০১৪; শ্রেষ্ঠ শামসুর রাহমান ১ম ও ২য় খণ্ড, অবসর, ঢাকা ২০১৭; শ্রেষ্ঠ মীর মশাররফ হোসেন ১ম ও ২য় খণ্ড, কথাপ্রকাশ, ঢাকা ২০১৮।

0 review for রবীন্দ্রকবিতার বাতায়ন

Add a review

Your rating