সকল বই

মৃত্যুর জন্ম ও মৃত্যু

মৃত্যুর জন্ম ও মৃত্যু

Author: শাহ্‌যাদ ফিরদাউস
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 240.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher উপকথা প্রকাশন
ISBN9789849611134
Edition2022, 1st Published
Pages152
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

'মৃত্যুর জন্ম ও মৃত্যু' প্রচলিত ধারার উপন্যাস নয়। এই আখ্যানে নারী পুরুষের তথাকথিত প্রেম ভালবাসার বয়ান নেই, মানুষের আটপৌরে জীবনের আট প্রহরের মুখরোচক কাহিনি কিংবা হালকা মনোরঞ্জনের কোনো রকম সুযোগ পাওয়া যাবে না। মানব সভ্যতার সব চেয়ে নিকৃষ্ট কয়েকটি উদ্ভাবনকে যেমন- নেতা-নেতৃত্ব, দেশ, জাতি, সম্প্রদায়, দাঙ্গা যুদ্ধ ইত্যাদি নির্মমভাবে সমালোচনা করা হয়েছে। মানুষ যত পরম্পরকে আঘাত করতে চেয়েছে ততই তার অন্তর বিদ্বেষ এবং ঘৃণায় আচ্ছন্ন হয়েছে। যতই মানুষ পরস্পরের প্রতি ঘৃণা এবং বিদ্বেষে তার অন্তর বিষাক্ত করেছে ততই তার ধ্বংস অনিবার্য হয়েছে। এই হল উপন্যাসের মূল বিষয়বস্তু। আমি পরিণত মনের মানুষদের জন্য লিখি। পরিণত একটি জীবন-ব্যবস্থা নিরূপণের আকাঙ্খায় আমি সারা জীবন জীবনের দিকে নজর রেখেছি। কীভাবে মানুষ যথার্থ মানুষের সভ্যতা নির্মাণ করতে পারে এটাই আমার জীবন-সাধনার বিষয়। আমরা যে সভ্যতাকে মানুষের সভ্যতা বলে বড়াই করি আদতে তা জানোয়ারের সভ্যতা বললে কম বলা হয়। এমন জানোয়ারের সভ্যতাকে আমি মানুষের সভ্যতায় পরিবর্তনের স্বপ্ন দেখি এবং সেই লক্ষ্যেই সাহিত্যের মাধ্যমে বেছে নিয়েছিলাম। আমার লেখা আপনার ভাল লাগতে পারে নাও লাগতে পারে তবে একথা জোর দিয়ে বলব- সাহিত্য জীবনকে পথ দেখায়, জীবনকে জীবনরূপে চিহ্নিত করে, মানুষকে মানুষ হতে উৎসাহিত করে। আমি আমার সাধ্য মতো মনুষ্যত্বের সেই পথরেখা দেখবার চেষ্টা করে গেলাম, আমৃত্যু তাই করে যাব। একই লক্ষ্যে বাংলাদেশের প্রিয় পাঠকবন্ধুদের কাছে 'মৃত্যুর জন্ম ও মৃত্যু' আমার অন্তরের নিবেদন।
 

Authors:
শাহ্‌যাদ ফিরদাউস

শাহ্‌যাদ ফিরদাউস-এর জন্ম ১০ আশ্বিন ১৩৫৭ বঙ্গাব্দ, মুর্শিদাবাদ। ষোলো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান। তারপর আর ফেরা হয়নি। বাবা কবিতা লিখতেন। তাঁর মাধ্যমে কবিতা দিয়েই সাহিত্যের হাতেখড়ি। মাঝে কিছুকাল সিনেমা নিয়ে মেতেছিলেন। কয়েকটি ডকুমেন্টারি তৈরি করেছেন। সেই বিষয় নিয়ে কিছুদিন ইউরোপেও কাটিয়েছেন। প্রকাশিত উপন্যাসের সংখ্যা চোদ্দো। তাঁর লেখা ব্যতিক্রমধর্মী হলেও, তাঁকে কেন্দ্র করে একটি পরিশীলিত এবং আগ্রহী পাঠকগোষ্ঠী সৃষ্টি হয়েছে। নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত। বর্তমানে সদ্যগঠিত ‘জনচেতনা’ নামের একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম আহ্বায়ক।

0 review for মৃত্যুর জন্ম ও মৃত্যু

Add a review

Your rating