সকল বই

মুক্তিযুদ্ধপঞ্জি

মুক্তিযুদ্ধপঞ্জি

Author: মুনতাসীর মামুন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳1600.00 ৳ 1344.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012005118
Edition02 Jan, 2017
Pages792
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য মুক্তিযুদ্ধ কর্নারের বই,
Return Policy

7 Days Happy Return

এখন যখন মুক্তিযুদ্ধ চর্চায় জোয়ার এসেছে, তখন দেখা যাচ্ছে তথ্যের বা রেফারেন্সের অভাব।  সংরক্ষণের অভাবে মুক্তিযুদ্ধবিরোধীদের হামলায় দরকারি নথিপত্র, এমনকি সব পত্রিকাই নষ্ট হয়ে গেছে অথবা পাওয়া যাচ্ছে না।  এছাড়া, দীর্ঘদিন তো দেশ রাজাকারদের দখলেই ছিল।  আজ থেকে একযুগ আগে রাজাকারদের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে মুনতাসীর মামুন ও হাসিনা আহমেদ মুক্তিযুদ্ধপঞ্জি প্রকাশ শুরু করেন।  ছয় খণ্ডে তা প্রকাশিত হয়েছিল।  এখন সময়ের চাহিদা মেটাতে কথাপ্রকাশ সেই সব খণ্ড একত্রিত করে নতুনভাবে বিন্যস্ত করে প্রকাশ করল মুক্তিযুদ্ধপঞ্জি। 
১৯৭১-১৯৭৫ এ গ্রন্থের সময়কাল।  এ সময়ে প্রকাশিত ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত মুক্তিযুদ্ধ সংক্রান্ত যাবতীয় প্রতিবেদনকে ৩৭টি ভাগে ভাগ করে এ পঞ্জি বিন্যস্ত করা হয়েছে।  এ গ্রন্থ মুক্তিযুদ্ধের গবেষকদের পরিশ্রম লাঘব করেছে। 

Authors:
মুনতাসীর মামুন

মুনতাসীর মামুন এখন বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক, সুপরিচিত লেখক এবং জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার।  তাঁর গবেষণার বিষয়, উনিশ শতকের পূর্ববঙ্গের সমাজ সংস্কৃতি, বিশ শতকের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও ঢাকা শহর।  এক সময় পরিচিত ছিলেন ছোট গল্পকার হিসেবে।  লিখেছেন কিশোরদের জন্য, করেছেন অনুবাদ, বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখেছেন অজস্র।  গবেষণা ও সাহিত্যবিষয়ক (সম্পাদনাসহ) তাঁর গ্রন্থের সংখ্যা দুশোরও বেশি।  ড. মামুন শুধু সাহিত্য নয়, ছাত্রজীবন থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে জড়িত ছিলেন এবং আছেন।  মানবতাবিরোধী অপরাধ বিচারে তাঁর ভূমিকা অবদিত। 
সমসাময়িককালে মুনতাসীর মামুনের মতো পাঠকনন্দিত লেখক কম।  গবেষণা ও সাহিত্যকর্মের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন যার মধ্যে উল্লেখ্য একুশে পুরস্কার (২০১১), বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৩) এবং প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৩)।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এবং মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্টের সভাপতি।

0 review for মুক্তিযুদ্ধপঞ্জি

Add a review

Your rating