সকল বই

মা বলল যাসনে খোকা

মা বলল যাসনে খোকা

Author: আব্দুল কাইয়ুম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳160.00 ৳ 128.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher দ্যু প্রকাশন
ISBN9789849238447
Edition2017, 1st Published
Pages120
Reading Level Age 6-10, Age 11-18
Language Bangla
PrintedBangladesh
Format Paperback
Category মুক্তিযুদ্ধ কর্নারের বই উপন্যাস,
Return Policy

7 Days Happy Return

একাত্তারের এক সদ্য তরুণ ফুয়াদ। ষাটের দশকে আইয়ুববিরোধী রক্তঝরা আন্দোলনের স্রোতে সে রাজনীতিতে ঢুকে পড়ে। উনসত্তরের গণঅভ্যুথানের সময় ছাত্রনেতা। একাত্তরে মুক্তিযোদ্ধা। মা বলল যাসনে খোকা-এই ফুয়াদেরই গল্প-মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক এক কিশোর কাহিনি।
লেখক আব্দুল কাইয়ুম খুব কাছ থেকে দেখেছেন চৌষট্টির আইয়ুববিরোধী আন্দোলন, ছেষট্টির ছয় দফার আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, তারপর ধাপে ধাপে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। এই কিশোর কাহিনি তার প্রত্যক্ষ অভিজ্ঞতার ফসল। যেখানে ইতিহাসের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা-বিশ্লেষণ এসেছে, সেখানে সে যুগের এক তরুণের স্বাভাবিক চিন্তাভাবনাই সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন লেখক তাঁর ঋদ্ধ অভিজ্ঞতায়। মুক্তিযুদ্ধকে জানতে চাওয়া আজকের তরুণের অবশ্যপাঠ্য এ বইটি।

Authors:
আব্দুল কাইয়ুম

আব্দুল কাইয়ুম যে যুগে বড় হয়েছে সেসময় কম্পিউটার ছিল না। কিন্তু এ জন্য তাঁর জানার আগ্রহ দমে যায়নি। বাসায় ছিল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও দশ খণ্ডের শিশু ভারতী। আর ছিল পড়াশোনা ও জানাবোঝার অনুকূল এক পরিবেশ। সেখান থেকেই শুরু হয় জ্ঞান আহরণ। আগাগোড়া মেধাবী ছাত্র। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন, যদিও বাস্তব জীবনে সেটা আর হয়ে ওঠেনি, হয়েছেন সাংবাদিক। কিন্তু তাতে  কিছু যায়-আসে না। বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা তাঁর আজও অব্যাহত। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ঢাকা কলেজে পড়ার সময় একঝাঁক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে আইয়ুববিরোধী আন্দোলনের কর্মী হয়ে ওঠেন। যোগ দেন মুক্তিযুদ্ধে। দেশ ও দেশের মানুষের জন্য বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির চর্চা। একটি ছাত্রসংগঠনের মুখপত্র সাপ্তাহিক জয়ধ্বনির সম্পাদক ছিলেন। পরে সাংবাদিকতায় যোগ দেন। নিয়মিত রাজনৈতিক কলাম লেখার পাশাপাশি অবিরাম লিখে চলেছেন বিজ্ঞানের নানা টুকিটাকি; কোনটা কেন ঘটে, কী তার বৈজ্ঞানিক ব্যাখ্যা ইত্যাদি। তাঁর এসব লেখা সংকলিত করে কয়েকটি বই বেরিয়েছে। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক।

0 review for মা বলল যাসনে খোকা

Add a review

Your rating