সকল বই

ভারতবর্ষ

ভারতবর্ষ

Author: আদিত্য মুখোপাধ্যায়, বিপন চন্দ্র, মৃদুলা মুখোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1750.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177566000
Pages672
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গ্রন্থ
Return Policy

7 Days Happy Return

পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। সমৃদ্ধ এই দেশের ক্রমবিবর্তনের ইতিহাস, বহুক্ষেত্রে তা অনুপ্রেরণাদায়কও বটে। জনপ্রিয় গ্রন্থ ‘ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইনডিপেনডেন্স’-এর এই উত্তরখণ্ডটিতে বিশ্লেষিত হয়েছে বিগত পাঁচ দশকের ভারতের সমস্যা ও সাফল্যের আখ্যান। স্বাধীনতা-পূর্ব ভারতের প্রেক্ষাপট, ঔপনিবেশিক উত্তরাধিকার ও শতবর্ষব্যাপী স্বাধীনতা সংগ্রামের দিনগুলির আলোকে ব্যাখ্যাত হয়েছে স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাস। সংবিধান রচনার ইতিবৃত্ত, নেহরু-প্রদর্শিত রাজনৈতিক, অর্থনৈতিক ও বিদেশনীতির মূল বিষয়গুলি আলোচিত হয়েছে এই বইটিতে। কেন্দ্র ও রাজ্যের দলীয় কোন্দল, পঞ্জাব সমস্যা, সাম্প্রদায়িকতার কালো ছায়া, জাতপাতের রাজনীতি এব অস্পৃশ্যতার মতো বিতর্কিত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে ঐতিহাসিকরা অনুসন্ধান করেছেন একটি জাতির সমন্বয়সাধনের ইতিহাস। বিস্তারিত আলোচনা আছে ১৯৯১ সাল থেকে শুরু হওয়া ভারতের অর্থনৈতিক সংস্কার, ভূমি সংস্কার ও সবুজ বিপ্লব নিয়ে। এবং এইসব কিছুর সঙ্গে রয়েছে জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, জয়প্রকাশ নারায়ণ, লালবাহাদুর শাস্ত্রী, বিশ্বনাথপ্রতাপ সিংহ ও অটলবিহারী বাজপেয়ী প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্বের নৈর্ব্যক্তিক মূল্যায়ন। সব মিলিয়ে বইটি একটি অগ্রণী দেশের সামগ্রিক প্রতিচ্ছবি, সমকালীন ভারতের একটি সুস্পষ্ট চিত্র।

Authors:
আদিত্য মুখোপাধ্যায়

আদিত্য মুখোপাধ্যায়-এর জন্ম ২০ জানুয়ারি ১৯৫৮। বীরভূম জেলার নলহাটি থানার ধরমপুর গ্রামে। বর্তমানে কোটাসুরের বাসিন্দা। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। এম এ, বি এড, পিএইচ ডি। চার দশকের লেখালেখি। গবেষণার বিষয় ছিল ‘রাঢ় চিত্র ও চরিত্রে: তারাশঙ্কর’ (১৯৯১)। লোকায়ত বাংলার অনুসন্ধানী লেখক। ‘পট ও পটুয়া’, ‘রায়বেঁশে’ এবং ‘বহুরূপী’ বিষয়ে তিনটি তথ্যচিত্রের গবেষক-পরিচালক।


বিপন চন্দ্র

বিপন চন্দ্রের জন্ম হিমাচলপ্রদেশের কাংড়ায়। তিনি পড়াশোনা করেন লাহোরের ফর্মান ক্রিশ্চিয়ান কলেজ এবং ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে(জেএনইউ) তিনি আধুনিক ইতিহাসের প্রফেসর ছিলেন। বর্তমানে তিনি সেখানেই ‘প্রফেসর ইমেরিটস।’ প্রফেসর চন্দ্র আধুনিক ভারতে জাতীয়তাবাদ, উপনিবেশবাদ এবং সাম্প্রদায়িকতাবাদ নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন।


মৃদুলা মুখোপাধ্যায়

মৃদুলা মুখার্জি পড়াশোনা করেন নয়াদিল্লির লেডি শ্রীরাম কলেজ ও জেএনইউ-তে। তিনি জেএনইউ-এর সেন্টার ফর হিস্টরিক্যাল স্টাডিজ-এ আধুনিক ভারতের ইতিহাসের প্রফেসর। তাঁর বিশেষ আগ্রহের ক্ষেত্র হল কৃষি-ইতিহাস, কৃষক-আন্দোলন এবং জাতীয় আন্দোলন।

0 review for ভারতবর্ষ

Add a review

Your rating