সকল বই

ব্যবহৃতা

ব্যবহৃতা

Author: আনোয়ারা সৈয়দ হক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0737 2
Edition2018 Feb 01
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

হ্যাঁ, আমাদের আশেপাশেই তারা আছে।  কখনোবা তাদের সঙ্গে চোখাচোখি হয়, কখনোবা আমরা তাদের না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাই।  এই আমরা যারা ‘ভদ্র’ এবং ‘সুশীল’ জীবনযাপন করি, এই আমরা যারা সমাজের নীতিনির্ধারণকারী এলিট, এই আমাদের চারপাশ ঘিরে তারা ছড়িয়ে থাকলেও তাদের ক্ষিপ্ত এবং বেগবান স্রোতটিকে আমরা  দ্রুতবেগে পাশ কাটিয়ে চলে যাই।
অথচ একজন ‘ব্যবহৃতা’ আমাদেরই সমাজের মানুষ, আমাদেরই মতো রক্তমাংসে গড়া, কিন্তু তবু তারা এতটাই দূরের যে দূরবিন দিয়েও যেন আমরা তাদের চোখে দেখি না। কারণ সমাজের তৈরি এই দূরবিনও অন্ধকারের জালি দিয়ে তৈরি। যে অন্ধকারের উৎস হলো অবজ্ঞা, ঘৃণা এবং ভয়।
আনোয়ারা সৈয়দ হকের এই উপন্যাসটিতে সমাজের অবহেলিত এবং ঘৃণিত মানুষদের জীবনের কথা বলা হয়েছে। তাদের ভালোবাসা, ক্রোধ, নিজেদের ছিনিমিনি জীবন নিয়ে ঠাট্টা, সুশীল সমাজের প্রতি কটাক্ষ এবং অবজ্ঞা তবুও গৃহস্থ জীবনের প্রতি প্রচণ্ড এক আকাক্সক্ষা এবং দীর্ঘশ্বাস সংবেদন মানুষের মন ছুঁয়ে যাবার দাবি রাখে। অশ্রুপ্লাবিত হয়ে ওঠে চোখ। এবং সবশেষে নরনারীর সহজ দাম্পত্য জীবনের মধ্যে সন্দেহের বিষাক্ত ছায়া শকুনের মতো ডানা বিস্তার করে দাঁড়ায়। নারীর উদ্বেলিত হৃদয়ে ডেকে আনে ধ্বংসের ডাক।
হৃদয়গ্রাহী এই উপন্যাসটি আনোয়ারা সৈয়দ হকের একটি সমীক্ষা উপন্যাস।

Authors:
আনোয়ারা সৈয়দ হক

আনোয়ারা সৈয়দ হক বাংলা সাহিত্যে পরিচিত একটি নাম।  তাঁর জন্ম যশোর শহরে। তাঁর শৈশব নিয়ে বেশি কিছু বলার নেই।  ছেলেবেলা থেকেই তিনি ছিলেন ডানপিটে, দুর্বিনীত এবং পরিবেশের প্রতি অন্যমনস্ক এক শিশু। অর্থহীন জীবনের অর্থ খোঁজার প্রয়াসে তিনি পিছু নিতেন বেদে, হিজড়া, ফকির, ইরানী বেদে, সাপুড়ে এবং কাবলিঅলার।  লেখাপড়ায় ছিলেন অমনোযোগী। গল্পের বইয়ের ছিলেন পোকা।  তা সত্ত্বেও তিনি চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেক বছর ধরে শিক্ষকতা করেন ঢাকা মেডিকেল কলেজ, মাদকাসক্ত নিরাময় হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।  লেখায় হাতেখড়ি শিশুকাল থেকে।  জীবনের বিভিন্ন পর্যায়ে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
আনোয়ারা সৈয়দ হকের লেখা কিছু উপন্যাস-
তৃষিতা, সোনার হরিণ, আবেদ হোসেনের জোছনা দেখা, তারাবাজি, ভালোবাসার লাল পিঁপড়ে, সেই প্রেম সেই সময়, অস্থিরতার কাল, ভালোবাসার সময়, দুই রমণী, নখ, সন্দেহ, বাড়ি ও বনিতা, কার্নিসে ঝুলন্ত গোলাপ, নিঃশব্দতার ভাঙচুর, উদয় মিনাকে চায়, রুপালি স্রোত, আহত জীবন, ঘুমন্ত খেলোয়াড়, চেমনআরার বাড়ি ইত্যাদি।।
ব্যক্তিগত জীবনে ভ্রমণ তার একমাত্র শখ।

0 review for ব্যবহৃতা

Add a review

Your rating