সকল বই

বিশ্ব মহাকাব্য প্রসঙ্গ

বিশ্ব মহাকাব্য প্রসঙ্গ

Author: বীরেশ্বর মিত্র
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 612.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350405284
Pages386
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গ্রন্থ
Return Policy

7 Days Happy Return

বিশ্বসাহিত্যের ইতিহাসে মহাকাব্যগুলি একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। কোনও দেশের মহাকাব্য সেই জাতির জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে থাকে। আবার বিভিন্ন দেশের মহাকাব্যের মধ্যেও হয়তো রয়ে গেছে নানা যোগসূত্র। কোথাও মিল অথবা কোথাও বা অমিল। মহাকাব্যগুলি চিরকালীন সমাজকে এতটাই প্রভাবিত করেছে যে পরবর্তী কালে বিভিন্ন সময়ে কবিরা মহাকাব্যের আঙ্গিকে রচনা করতে উদ্যোগী হয়েছেন আধুনিক মহাকাব্য। এভাবেই প্রাচীন মহাকাব্যগুলির পরম্পরায় সৃষ্টি হয়েছে আধুনিক মহাকাব্য। এ-সবই সুক্ষ্ম বিশ্লেষণী এবং তুলনামূলক দৃষ্টিতে লেখক তুলে ধরেছেন এই গ্রন্থে। বিশ্বের মহাকাব্য মন্থন করে আহরণ করে এনেছেন এক মহাকাব্যিক রত্নভাণ্ডার।

Authors:
বীরেশ্বর মিত্র

বীরেশ্বর মিত্র-র জন্ম ১৯৪০, উত্তর কলকাতার বাগবাজারে। ছেলেবেলা থেকেই নিকটবর্তী কুমোরটুলিতে প্রতিমা-গড়ার পাশাপাশি চলতে থাকে ছবি-আঁকার চর্চা। পরে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করে কয়েকটি প্রদর্শনীতে অংশগ্রহণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা করেছেন জার্মান ভাষা এবং মিউজিওলজি৷ ইন্ডিয়ান এয়ারলাইন্সে চাকরি। সাহিত্য ছাড়াও বিভিন্ন বিষয়ে বই-পড়া ও লেখালেখিতে আগ্রহ। তারই ফসল এই ‘বিশ্ব মহাকাব্য-প্রসঙ্গ’। প্রিয় বিষয়: মহাকাব্য অধ্যয়ন ও চর্চা।

0 review for বিশ্ব মহাকাব্য প্রসঙ্গ

Add a review

Your rating