সকল বই

বাংলা প্রবন্ধ-সাহিত্য

বাংলা প্রবন্ধ-সাহিত্য

Author: হীরেন্দ্রনাথ দত্ত
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 140.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172151140
Pages56
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

ভাষা আগে, সাহিত্য পরে। বলা ভাল, ঢের পরে। আবার সাহিত্যের যখন জন্ম হল, তখন পদ্য আগে, গদ্য পরে। বাংলা সাহিত্যের ক্ষেত্রেও তাই। সেই হিসেবে বাংলা গদ্যের বয়স এখনও দুশো বছরও স্পর্শ করেনি। কিন্তু এই অল্পকালের মধ্যেই বাংলা গদ্য সাহিত্য ক্ষিপ্রতা ও তীক্ষ্ণতার যে-পরিচয় দিয়েছে তা, এককথায়, অভাবনীয়। পৃথিবীর খুব কম সাহিত্যই এত দ্রুত গতিতে এতখানি উৎকর্ষের অধিকারী হয়েছে। বাংলা প্রবন্ধ সাহিত্য বাংলা গদ্য সাহিত্যেরই এক গুরুত্বপূর্ণ শাখা। এই শাখারই উদ্ভব থেকে বিকাশের এক ধারাবাহিক চলচ্ছবি এ গ্রন্থে তুলে ধরেছেন এ-যুগের অন্যতম অগ্রগণ্য প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত। রামমোহন-বিদ্যাসাগর থেকে অক্ষয়কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র ও বঙ্গদর্শনের কাল থেকে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ থেকে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ও প্রমথ চৌধুরী পর্যন্ত বিস্তৃত তাঁর আলোচনা। হীরেন্দ্রনাথের সজীব, সরস ও বিদগ্ধ রচনাভঙ্গির সৌজন্যে সে-আলোচনা যেন শেষাবধি বাংলা প্রবন্ধ সাহিত্যেরই নতুনতর এক মূল্যায়ন।

Authors:
হীরেন্দ্রনাথ দত্ত

হীরেন্দ্রনাথ দত্ত-র জন্ম ২৪ আগস্ট, ১৯০৩। বাংলাদেশের কুমিল্লা জেলায়। বিদ্যারম্ভ গ্রামের স্কুলে। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং স্কটিশচার্চ কলেজে। ইংরেজি সাহিত্যের এম-এ। কর্মজীবনের শুরু জামশেদপুরে টাটার স্কুলে। কুইট ইন্ডিয়া আন্দোলনে কয়েক মাসের কারাবাস। কারামুক্তির সঙ্গে-সঙ্গেই চব্বিশ ঘণ্টার মধ্যে জামশেদপুর এবং সিংভূম জেলা পরিত্যাগের আদেশ। খুব রোমাঞ্চকরভাবে ওই দিনই শান্তিনিকেতন থেকে আহ্বান আসে বিশ্বভারতীর অধ্যাপনার কাজে যোগ দেবার জন্য। বাকি কর্মজীবন সেখানেই। কয়েক বৎসর কলেজ বিভাগের অধ্যাপক পদে বৃত। বিশ্বভারতী কোয়াটার্লি সম্পাদনায় নিযুক্ত। সাহিত্যপ্রীতি বাল্যাবধি পিতৃদেবের প্রেরণায়। ক্রমান্বয়ে পেয়েছেন আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, শরৎ পুরস্কার। গল্প-উপন্যাস লিখলেও প্রধানত খ্যাতি প্রাবন্ধিক এবং রম্যরচনাকার হিসেবেই। ছদ্মনাম-ইন্দ্রজিৎ। তাঁর কয়েকটি অনুবাদগ্রন্থও সুসমাদৃত।

0 review for বাংলা প্রবন্ধ-সাহিত্য

Add a review

Your rating