সকল বই

বঙ্গবন্ধু সমগ্র

বঙ্গবন্ধু সমগ্র

Author: লুৎফর রহমান রিটন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0479 1
Edition01 Feb, 2016
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category বঙ্গবন্ধু কর্নারের বই
Return Policy

7 Days Happy Return

আধুনিক বাংলা ছড়ার অধিশ্বর লুৎফর রহমান রিটন।  যে কোনো বিষয়ই ছড়া হয়ে ওঠে তাঁর হাতে।  ছোটদের জন্যে ছড়া লিখে বিপুল খ্যাতি অর্জন করা এই ছড়াশিল্পী বড়দের কাছেও সমান জনপ্রিয়।  বিশেষ করে সমাজ ও সমসাময়িক রাজনীতিকে বিষয় করে লেখা তাঁর ছড়াগুলো পাঠকের মুখে মুখে ফেরে।  ছড়াকার লুৎফর রহমান রিটন নিরপেক্ষ নন।  তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে।  বাংলা-বাঙালি-বঙ্গবন্ধু এবং বাংলাদেশের পক্ষে।
রিটনের পাঠকরা জানেন ছোটদের অনিন্দ্যসুন্দর জগতের বাইরে লেখালেখির বিষয় হিশেবে তাঁর পছন্দ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু।  বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কয়েকটি ছড়ার বই লিখেছেন তিনি।  যেমন- শেখ মুজিবের ছড়া (১৯৯৩), সোনার ছেলে খোকা (২০০১), একটি মুজিবরের থেকে (২০০৯), জয় বাংলার ছড়া জয় মুজিবের ছড়া (২০১৫)। ছড়ার বাইরে জীবনী কিংবা স্মৃতিগদ্যেও তিনি বিষয় করেছেন বঙ্গবন্ধুকে।  পাঠকের বিপুল ভালোবাসা অর্জন করেছিল বইগুলো।  বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রিটনের ছড়ার পঙ্ক্তি দেয়াল লিখন হিশেবেও দৃশ্যমান হয়েছে বহুবার।  পোস্টার ফেস্টুন কিংবা ব্যানারেও উৎকীর্ণ হয়েছে বেশ কিছু ছড়া।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রিটন রচিত গদ্য-পদ্য-স্মৃতিকথাসমূহের অসাধারণ সংকলন বঙ্গবন্ধু সমগ্র।
বঙ্গবন্ধুপ্রেমী যে কারো জন্যে এ এক চমৎকার উপহার।

Authors:
লুৎফর রহমান রিটন

লুৎফর রহমান রিটন
জন্ম ০১ এপ্রিল ১৯৬১, ঢাকায়।
ছড়াকার ও শিশুসাহিত্যিক। 
প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।
ফেলো, বাংলা একাডেমি।
উদ্যোক্তা সদস্য, মুক্তিযুদ্ধ জাদুঘর।
পুরস্কার পেয়েছেন অনেকগুলো। 
উল্লেখযোগ্য কয়েকটি-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০০৭ 
সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার ১৯৮২
অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার ১৯৮২, ১৯৯৬ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কার ১৯৮৪। 
বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় বিভাগীয় ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।  বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশোর তরুণদের উৎকর্ষধর্মী মাসিক ‘আসন্ন’ ও অপূর্ব মাসিক পত্রিকা ‘ছোটদের কাগজ’ সম্পাদনা করেছেন।  টেলিভিশনের একজন উপস্থাপক এবং নাট্যকার হিসেবেও খ্যাতিমান।  জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।  ২০০২ থেকে স্ত্রী শার্লি রহমান ও কন্যা সাবরিনা নদীসহ কানাডায় বসবাস করছেন।

0 review for বঙ্গবন্ধু সমগ্র

Add a review

Your rating