সকল বই

প্রেম কিংবা প্রতারণার গল্প

Author: অরুণ কুমার বিশ্বাস
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳240.00 ৳ 187.20 (22.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
Edition2021
Reading Level General Reading
Language English
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

     পুরুষ সম্পর্কে নবনীর ধারণা বরাবরই নেতিবাচক। ওরা শুধু খেতে আর শুতে জানে, অন্য কিছু নয়। তাই তার বিয়েতে ঘোর আপত্তি। বরং কেউ তার সঙ্গে গায়ে পড়ে ঘনিষ্ঠ হতে চাইলে সিঁটিয়ে যায় নবনী। অথচ ওর মতো মেয়ে হয় না সে যেমন সুশ্রী, তেমনি বিদুষী। পুরুষের এই মজ্জাগত কামুকতার কারণে দু’দুটো জব ছেড়েছে নবনী, এখন তিন নম্বর চলছে। হঠাৎ একজনের সঙ্গে আলাপ হয় তার। ফেসবুকে। রাজিবুল রাজু অসম্ভব মেধাবী, ব্যক্তিত্ববান ও কর্মিষ্ঠ এক যুবক। নবনী, বস্তুত সেপিওসেক্সুয়াল এক নারী। পৌরুষের বদলে পুরুষের ধীশক্তি ও যোগ্যতা তাকে বরং বেশি টানে। রাজু সম্ভবত সেইরকম পুরুষ, অন্তত নবনীর কাছে তাই মনে হয়েছিল।

   ওদের দুজনের আলতো আলাপ ক্রমশ প্রেম পর্যায়ে উন্নীত হয়, মনের অজান্তে একে অপরকে ওরা ভালোবেসে ফেলে। তুমুল প্রেম। মামুলি মনোদৈহিক সম্পর্ক নয়, নিরেট প্রেম যাকে বলে। নবনী তাকে চোখে হারায়, রাজুও। পারিবারিক সম্মতিতে ওদের এনগেজমেন্ট হয়, প্রেম এবার পরিণতির পথ খোঁজে। সহসাই অঘটন ঘটলো। অফিস থেকে ফেরার পথে নিখোঁজ হয় নবনী, পরে তার লাশ পাওয়া যায়। ‘লাল ড্রাগন’খচিত সিএনজি অটোর মাধ্যমে তদন্তের সূত্র খুঁজে পান চৌকস ডিটেকটিভ অলোকেশ রয়। নবনীর পুরোনো প্রেমিক (একতরফা অবশ্য) সুরুজ, তার বস রমিজ উদ্দিন আর নবনীর কাজিন রুশা এমন কিছু তথ্য দেয়, যা এই কেসটাকে বড্ড গোলমেলে করে তোলে। অবশেষে নবনী-খুনের কেসের জট খোলে, তবে আবারও মেয়েটা ভুল প্রমাণিত হয়। পরিশেষে পাঠকের মনে হতে পারে প্রেম বলে সত্যিই কিছু নেই! পুরোটাই ডুবোচর, নয়তো চোরাবালির মতোই পলকা।  

Authors:
অরুণ কুমার বিশ্বাস

অরুণ কুমার বিশ্বাস।
এক্স-নটরডেমিয়ান, ইংরেজি সাহিত্যে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।  বিশ্বব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার্স করেন লন্ডনে।  লেখালিখির শুরুটা তার কলেজকাল থেকেই।  তিনি অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ।  ঘুরতে পছন্দ করেন।  নতুন দেশ নতুন মানুষ তার আগ্রহের বিষয়।  বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে শিশু-কিশোরদের জন্য লিখছেন ছড়া, কবিতা, অ্যাডভেঞ্চার উপন্যাস, ভুতুড়ে ও গোয়েন্দাগল্প।  পেশাগত কাজের ফাঁকে (বাংলাদেশ সিভিল সার্ভিস) তিনি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখছেন।  তিনি আড্ডার আমেজে জম্পেশ গল্পও বলেন।  
তার কিশোর উপন্যাস কালোকোট রহস্য, টিটন ও বনপলাশ, দস্যিছেলের গুপ্তধন, অন্তু অদৃশ্য, আড়ালে শত্রু, পোড়োবাড়ি রহস্য, অমীমাংসিত খুন, কালোচিতার প্রেতাত্মা, ভ্যাম্পায়ার, অভিশপ্ত পেন্ডুলাম, পিকিংমানব রহস্য, স্পাই, ওরা ডিটেকটিভ, রোহান ও তার বিচ্ছুরা যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। ভূত নিয়ে তার মেলা জানাশোনা।  উল্লেখযোগ্য ভূতের বই রাতদুপুরে সব ভুতুড়ে, ভূত ভয়ঙ্কর, ভৌতিক, ভূতের মায়ের টেলিফোন, পেতনির প্রতিশোধ ইত্যাদি।  অলোকেশ রয় তার প্রিয় গোয়েন্দা চরিত্র। 
তার জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামে।  স্ত্রী ডা. তপতী মণ্ডল।  দুই ছেলে অনিকেত ও অগ্নিশ। তারাও লেখে।  পুরো লেখক পরিবার।

0 review for প্রেম কিংবা প্রতারণার গল্প

Add a review

Your rating