সকল বই

নীল জোছনার জীবন

নীল জোছনার জীবন

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 252.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অন্যপ্রকাশ
ISBN9789845022163
Edition2015, 1st Published
Pages128
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

লায়লার ফাঁসি হবে, ব্যাপারটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না লায়লার স্বামী আমিন। কারণ লায়লা কোনাে অপরাধ করে নি, তার বিরুদ্ধে কোনাে অভিযােগও নেই। নিরপরাধ একজন মানুষের ফাসি হবে কেন ? অথচ সে জানে লায়লার ফাসি হবেই হবে। কারণ লায়লা যা বলে তা কখনাে মিথ্যা হয় না। লায়লাকে বাঁচাতে তখন মরিয়া হয়ে উঠে আমিন। শেষ পর্যন্ত কোনাে উপায় না পেয়ে ছুটে যায় ডাক্তার তরফদারের কাছে। লায়লা এবং আমিনের ধারণা যে সম্পূর্ণ মিথ্যা তা প্রথম দিনেই প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেন ডাক্তার তরফদার। কিন্তু বাঁধ সাধে লায়লার সৃষ্ট এক সুরের গান। এই সুরের গানের উৎস খুঁজতে গিয়ে ডাক্তার তরফদার হারিয়ে যেতে থাকেন নীল জোছনার জীবন নামক রহস্যময় এক জীবনে, যে জীবন লায়লাকে ভবিষ্যৎ বলার ক্ষমতা দিয়েছে, অতীত দেখার ক্ষমতা দিয়েছে, দিয়েছে অসহায় হতদরিদ্র মানুষের প্রতি তীব্র ভালােবাসা সৃষ্টির ক্ষমতা। ডাক্তার তরফদার উপলব্ধি করেন, লায়লার জীবন প্রবাহের গতি পৃথিবী কর্তৃক নিয়ন্ত্রিত নয়, নিয়ন্ত্রিত নীল জোছনার জীবনের অদৃশ্য এক শক্তি কর্তক-যে শক্তি ধীরে ধীরে লায়লাকে ফাঁসির দিকেই ধাবিত করছে। তারপরও হাল ছাড়েন না তিনি। নীল জোছনার জীবনের অদৃশ্য ওই শক্তিকে থামিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হতে থাকেন তিনি। একসময় হোঁচট খেতে খেতে সত্যি হাল ছেড়ে দেন। ফাসির দড়ি তখন লায়লার একেবারে সামনে। শেষপর্যন্ত কি লায়লা বাঁচতে পেরেছিল ? আর কী-ই-বা ছিল সেই নীল জোছনার জীবনের রহস্য ?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for নীল জোছনার জীবন

Add a review

Your rating