সকল বই

নীল ঘূর্ণি

নীল ঘূর্ণি

Author: সুচিত্রা ভট্টাচার্য
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177561043
Pages200
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

ঝকঝকে তরুণ সৌমিক বসুরায়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে দয়িতার। কিন্তু দয়িতা প্রেমে পড়েছে এক বিচিত্র মানুষের। তিনি তার শিক্ষক, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বোধিসত্ত্ব মজুমদার। দয়িতার এই প্রেম যেন এক দুরন্ত ঘূর্ণিঝড় যা বয়সের বাধানিষেধ মানে না, আত্মীয়-পরিজনের তোয়াক্কা করে না, সমাজ সংসারের নীতি-নিয়মকে কুটোর মতো ভাসিয়ে দেয়। মহাবিশ্বের সৃষ্টিরহস্য জানার গবেষণায় বিভোর প্রৌঢ় বোধিসত্ত্ব মজুমদারও শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেন না দয়িতার অমোঘ আকর্ষণকে, স্ত্রী-পুত্র ত্যাগ করে দয়িতার সঙ্গে ঘর বাঁধেন তিনি। দয়িতা-বোধিসত্ত্বর মিলিত জীবন কি সুখের হয়েছিল? প্রত্যাখ্যাত সৌমিক কি ভুলতে পেরেছিল দয়িতাকে? স্বামী পরিত্যক্তা রাখীর হৃদয়েই বা বোধিসত্ত্বর জন্য কতটুকু শ্রদ্ধা ভালবাসা অবশিষ্ট ছিল? নীল ঘূর্ণি এক জটিল প্রেমের উপন্যাস। তবে এ নিছকই ত্রিভুজ প্রেমের উপাখ্যান নয়, নারী পুরুষের সম্পর্কের টানাপোড়েনের মাধ্যমে লেখিকা এখানে অন্বেষণ করেছেন অনন্য প্রতিভাধর মানুষের জীবনে নারীর অবস্থান কোথায়! সব মিলিয়ে সুচিত্রা ভট্টাচার্যের ঝরঝরে কলমে উন্মোচিত হয়েছে আধুনিক যুগের জীবন যন্ত্রণা। নীল ঘূর্ণি এই সময়েরই এক ঘূর্ণাবর্ত, যা সমকালীন হয়েও চিরকালীন।

Authors:
সুচিত্রা ভট্টাচার্য

সুচিত্রা ভট্টাচার্য-এর জন্ম ভাগলপুরে, ২৫ পৌষ ১৩৫৬ (১০ জানুয়ারি, ১৯৫০)। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের শুরু। আবার কলেজে পড়তে পড়তেই চাকরিজীবনে প্রবেশ। বহু ধরনের বিচিত্র চাকরির পর এখন সরকারি অফিসারের পদ থেকে স্বেচ্ছা-অবসর নিয়েছেন। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তবে লেখালেখিতে মনোযোগী হয়েছেন সত্তর দশকের শেষ ভাগ থেকে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী তিনি। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরে-ফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটিলতা। এ যাবৎ প্রকাশিত তাঁর উপন্যাসগুলির মধ্যে ‘কাছের মানুষ’ বৃহত্তম রচনা। নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘দহন’ উপন্যাসের জন্য কর্নাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন। নন্‌জনাগুড়ু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার ১৯৯৬। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সাহিত্যসেতু পুরস্কার প্রভৃতি। প্রয়াণ: ১২ মে ২০১৫।

0 review for নীল ঘূর্ণি

Add a review

Your rating