সকল বই

দেশনায়কের পথে - আজাদ হিন্দ ফৌজের যাত্রাপথে সিঙ্গাপুর থেকে মণিপুর

দেশনায়কের পথে - আজাদ হিন্দ ফৌজের যাত্রাপথে সিঙ্গাপুর থেকে মণিপুর

Author: অনিন্দ্য মুখোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 612.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789354250866
Pages190
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category স্মারকগ্রন্থ
Return Policy

7 Days Happy Return

‘জুলাই, ১৯৪৩’। নিজের সময়পঞ্জিতে এই এন্ট্রির পাশে স্বহস্তে লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু— Began work. কাজ শুরু করলাম। ১৯৪৩ থেকে ১৯৪৫ সালের মধ্যে সিঙ্গাপুর থেকে কলকাতা পর্যন্ত বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে তাঁর সেই ‘কাজ’ ঘুম কেড়ে নেবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনযন্ত্রের। জন্ম দেবে এই কালখণ্ডে দ্বিতীয় মহাযুদ্ধের সবচেয়ে নাটকীয় ঘটনাপরম্পরার— আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযান।

সিঙ্গাপুর থেকে মালয় উপদ্বীপ ধরে, আধুনিক তাইওয়ান এবং মায়ানমার হয়ে উত্তর-পূর্বের পথে ভারতে পা রেখেছিলেন নেতাজি ও তাঁর আজাদ হিন্দ ফৌজ।
কোহিমার মাটিতে ইউনিয়ন জ্যাক নামিয়ে তুলে দিয়েছিলেন ভারতের জাতীয় পতাকা। তাঁদের অপার দুঃসাহস, অদম্য দেশপ্রেমের সাক্ষী এই ভূখণ্ড।

ইতিহাসসিক্ত সেই পথ ধরে যাত্রা করেছেন অভিযাত্রী অনিন্দ্য মুখোপাধ্যায়। নিছক ভ্রমণকথা নয় এ-বই, বরং প্রচেষ্টা এক ইতিহাসকে ফিরে বাঁচার, ভূখণ্ডের স্মৃতি হাতড়ে তুলে আনা ভারতবর্ষের ‘স্বাধীনতার শেষ যুদ্ধ’-এ এক দুঃসাহসী দেশনায়ক এবং তাঁর হার-না-মানা ফৌজের মরণপণ লড়াইয়ের অজানা কাহিনি।

Authors:
অনিন্দ্য মুখোপাধ্যায়

পর্বতারোহী, অভিযাত্রী, বক্তা, লেখক। অনিন্দ্য মুখোপাধ্যায়ের নামের পাশে এমন একাধিক অভিধা বসতে পারে। ভ্রমণের নেশা বরাবর ছিল; কালক্রমে তাতে মিশেছে আবিষ্কারের উত্তেজনা ও অভিযাত্রীর দুঃসাহস। আফ্রিকা মহাদেশের বুক চিরে সাইকেল সফর থেকে শুরু করে হিমালয়ের নাম-না-জানা হিমবাহে নতুন প্রজাতির খোঁজ, ইউনান পর্বতের অনাবিষ্কৃত শৃঙ্গজয় থেকে শংকরের পথ ধরে ‘চাঁদের পাহাড়’-এ পাড়ি— এমনই সব অভাবনীয় অভিজ্ঞতায় ভরা তাঁর ঝুলি।

অভিযানের গল্প বলার ডাক এসেছে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিকস পর্যন্ত। জেমু গ্যাপ আরোহণের জন্য হিমালয়ান ক্লাবের তরফ থেকে ২০১৩ সালে পেয়েছেন জগদীশ নানাবতী পুরস্কার। পাঁচ মহাদেশ মিলিয়ে গোটা তিরিশেক দেশে অনিন্দ্য ছুটে বেরিয়েছেন গল্পের খোঁজে। ছাপার হরফে নথিবদ্ধও হয়েছে সেসব গল্প।

0 review for দেশনায়কের পথে - আজাদ হিন্দ ফৌজের যাত্রাপথে সিঙ্গাপুর থেকে মণিপুর

Add a review

Your rating