সকল বই

তিন সূত্র

তিন সূত্র

Author: আনন্দবাজার পত্রিকা সংকলন
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 262.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350405574
Pages148
Reading Level Age 11-18, General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category ভাষা-ব্যাকরণ
Return Policy

7 Days Happy Return

বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ নতুন নয়, কিন্তু ইদানীং সেই উদ্বেগ খুবই বেড়েছে। তার কারণও আছে। পশ্চিমবঙ্গে, বিশেষত শহরে, বাংলা ভাষার চর্চায় ভাটার টান উত্তরোত্তর প্রকট। নতুন প্রজন্মের বাঙালি বাংলা পড়ে না, বাংলা লেখে না, এমনকী নিজেদের মধ্যে বাংলায় কথাও বলে না- এমন একটা ধারণা ক্রমশই প্রবল হচ্ছে। এই নিয়ে হতাশা এবং ক্ষোভের বৃত্তে বন্দি হয়ে না থেকে বাংলা ভাষার চর্চায় উৎসাহ দেওয়ার তাগিদেই আমাদের উদ্যোগ: ‘বাংলা আমার ভালভাষা’। এই উদ্যোগের লক্ষ্য একটাই: বাংলা ভাষার প্রতি বাংলাভাষী মানুষের ভালবাসা সৃষ্টি এবং লালন করা। আমরা মনে করি, সৃষ্টিশীলতার মধ্য দিয়েই তা সম্ভব। তার কারণ, যে ভাষায় আমরা নিজস্ব সৃষ্টি করতে পারি, মনের গভীর থেকে তাকেই আমরা নিজের ভাষা হিসেবে গ্রহণ করতে পারি। আর তাই বাংলা ভাষার প্রতি নতুন করে ভালবাস জাগিয়ে তোলার এই প্রচেষ্টায় আমাদের একটি উদ্যোগ ছিল ‘গল্প লেখার লড়াই’। ‘হাসি’, ‘রহস্য’ এবং ‘সংবাদ প্রতিবেদন’— তিনটি বিভাগে মৌলিক রচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা। প্রতিটি বিভাগে লেখার একটি সূত্র দেওয়া হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিপুলসংখ্যক সৃষ্টিশীল মানুষ তাঁদের লেখা পাঠিয়েছেন। সেই সম্ভার থেকে কিছু লেখা বেছে নিয়েই এই সংকলন।

0 review for তিন সূত্র

Add a review

Your rating