সকল বই

কিশোর গল্পসংগ্রহ

কিশোর গল্পসংগ্রহ

Author: অতীন বন্দ্যোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 875.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177569094
Pages684
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘কিশোর গল্পসংগ্রহ’-এ আছে কিশোর জীবনের নিস্পাপ আমোদ-আহ্লাদের কথা এবং আশ্চর্য সব শিহরন জাগানো ঘটনা। সব এক জীবনের, কিংবা অনেক জীবনের কাহিনি হতে পারে। ফুল ফোটার মতো মুগ্ধ বিস্ময়ে নদীর পাড়ে দাড়িয়ে থাকার মতোও হতে পারে। নদী যেমন তার সর্বস্ব নিয়ে সমুদ্রে ডুব দেয় আর গভীর চেতনায় সুষমা-মণ্ডিত হয়। মেঘমালা ধেয়ে আসে, কিশোর দৌড়ায়। নদী মাঠ প্রান্তর এবং আকাশের অজস্র নক্ষত্র তার পিছু ধায়। গল্পগুলি তেমনই এক স্বপ্নের পৃথিবী। কিশোরমনে লগ্ন হতে হতে কখন যে সে দেখতে পায় নদী তার রহস্য বিস্তার করে আছে দু’হাত বাড়িয়ে। কিশোর থমকে দাঁড়ায়। সে তারপর বাড়ি ফেরে। মনে হয় তার, নদীর পাড়ে সে তার সর্বস্ব রেখে এসেছে। গল্পগুলির মধ্যে এইসব চেতনা জন্মলাভ করে। পাঠকেরও এইসব গল্পপাঠে মনে হতে পারে তার সিদ্ধিলাভ ঘটেছে। পরম মুগ্ধতাবোধে আচ্ছন্ন প্রতিটি গল্প।

Authors:
অতীন বন্দ্যোপাধ্যায়

জন্ম : ১৯৩৪ খ্রীস্টাব্দ। ঢাকা জেলার আড়াই হাজার থানার রাইনাদি গ্রামে। দেশভাগের পর ছিন্নমূল। যাযাবরের মতোই প্রায় কেটেছে যৌবন। কখনও নাবিক রূপে সারা পৃথিবী পর্যটন, কখনও ট্রাক-ক্লিনার। পরে প্রাথমিক স্কুলে শিক্ষকতা। প্রধান শিক্ষকও ছিলেন একটি স্কুলে। আবারও ঠাঁই বদল। কখনও কারখানার ম্যানেজার, কখনও প্রকাশন-সংস্থার উপদেষ্টা। শেষে সাংবাদিকতা।প্রথম গল্প মফস্বল শহরের ‘অবসর’ পত্রিকায়। ‘সমুদ্রমানুষ’ লিখে পান মানিক-স্মৃতি-পুরস্কার। পরে শিশির পুরস্কার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরস্কার।উল্লেখযোগ্য উপন্যাস : নীলকণ্ঠ পাখির খোঁজে, অলৌকিক জলযান, মানুষের ঘরবাড়ি, আবাদ, নগ্ন ঈশ্বর, একটি জলের রেখা। প্রয়াণ : ১৯ জানুয়ারি ২০১৯।

0 review for কিশোর গল্পসংগ্রহ

Add a review

Your rating