সকল বই

ইউক্রেনের রূপকথা

ইউক্রেনের রূপকথা

Author: আখতার হুসেন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0903 1
Edition2019 Jan 2
Pages136
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category রূপকথা-ভৌতিক
Return Policy

7 Days Happy Return

প্রাচীন কাল থেকে পুরুষানুক্রমে মানুষের মুখে মুখে উঠে এসেছে রূপকথার মায়াময় জগতের নানা কাহিনি।  এসব কাহিনিতে ঝলকে উঠেছে নায়কের বীরত্ব, বুদ্ধির চমক, গভীর রসবোধ আর গণমানুষের প্রজ্ঞা।  কখনও নিষ্ঠুর রাজার আচরণে রুষ্ট হতে হয় আবার কখনও নায়কের বীরত্বগাঁথায় মুগ্ধ।  সেই সাথে অত্যাচারী দেও-দত্যির মুখোমুখি অকুতোভয় বীরত্বের অসাধারণ সব গল্পগাঁথা সমৃদ্ধ করে রূপকথার জগৎ।  যুগের পর যুগ ধরে কথকের মুখ থেকে শোনা এসব গল্পগুলো একসময় পরিণত হয় রূপকথার অপরূপ কাব্যমণ্ডিত কাহিনিতে। 
ইউক্রেনের রূপকথার প্রতিটি গল্পে লোককল্পনায় রূপলাভ করেছে মহাবীরের শক্তি থেকে গ্রামীণ মানুষের সামর্থ্য বৃদ্ধি আর মেহনতির স্বপ্নগাঁথা।  সুদূর অতীতের এইসব সাধারণ অথচ সৎসাহসী মানুষদের অসাধারণ সব গল্পগাঁথা নিপুণ লেখনীতে উপস্থাপন করেছেন শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আখতার হুসেন।  রূপকথার কাব্যমণ্ডিত এসব গল্পগুলো সববয়সী পাঠকদের সিঞ্চিত করবে উপভোগ্য কল্পনার আনন্দময় রসে।  

Authors:
আখতার হুসেন

আমাদের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা পুরুষ আখতার হুসেনের জন্ম ১৯৪৫ সালের ১ নভেম্বর।  পেশাগত জীবনের শুরু সাংবাদিকতা দিয়ে।  চাকরি করেছেন দেশের শীর্ষস্থানীয় অনেক পত্রপত্রিকায়।  বর্তমানে তিনি একটি প্রকাশনা সংস্থার পাণ্ডুলিপি সম্পাদক।  ছোটদের জন্য মৌলিক গ্রন্থ রচনার পাশাপাশি সম্পাদনা করেছেন বেশ-কিছু গুরুত্বপূর্ণ সংকলন গ্রন্থ।  এসবের মধ্যে উল্লেখযোগ্য : দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু, দুই বাংলার মুক্তিযুদ্ধের কবিতা, সাম্প্রদায়িকতা বিরোধী গল্প, বাংলা ভাষার শ্রেষ্ঠ দেশপ্রেমের গান, বাংলা সাহিত্যের সেরা উপদেশমূলক কবিতা, বাংলা সাহিত্যের সেরা গল্পভিত্তিক উপদেশমূলক কবিতা, বাংলা সাহিত্যের সেরা কিশোর কবিতা, বাংলাদেশের বাছাই কিশোর কবিতা (যৌথ), ছোটদের প্রিয় কবিতা (যৌথ), ও হেনরি শ্রেষ্ঠ গল্প, মোপাসাঁ শ্রেষ্ঠ গল্প, ম্যাক্সিম গোর্কি শ্রেষ্ঠ গল্প, মার্ক টোয়েন শ্রেষ্ঠ গল্প, হাবীবুর রহমান রচনাবলি (প্রকাশিতব্য), জীবনী: ভাষা শহীদ আবদুল জব্বার, কিশোর শহীদ মতিউর রহমান, হাবীবুর রহমান, কাজি আফসারউদ্দিন আহমেদ, যৌথ সম্পাদক: সত্যেন সেন স্মারক গ্রন্থ, বাংলাদেশের ইতিহাসের অ্যালবাম ও আলতাফ আলী হাসু স্মারক গ্রন্থ। এ ছাড়া আখতার হুসেন বাংলাদেশ শিশু একাডেমী থেকে ৫ খণ্ডে প্রকাশিত শিশু-বিশ্বকোষ-এর সর্বোচ্চসংখ্যক ভুক্তি লেখক। ১৯৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে আজ জাগছে বাঙালিরা/আর রুখবে তাদের কারা’ গানটি বিপুল জনপ্রিয়তাধন্য।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ আখতার হুসেন পেয়েছেন ‘আলাওল সাহিত্য পুরস্কার’, ‘বাংলাদেশ শিশু একাডেমী পুরস্কার’, ‘ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতিপদক’, ‘বাংলা একাডেমি পুরস্কার’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত ‘মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক’, ‘মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার’, ‘এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার’ এবং ‘বজলুর রহমান স্মৃতিপদক’সহ আরও অনেক সংবর্ধনা স্মারক।
আখতার হুসেন বাংলা একাডেমির ফেলো।

0 review for ইউক্রেনের রূপকথা

Add a review

Your rating