সকল বই

আরণ্য প্রেমকথা

আরণ্য প্রেমকথা

Author: বিপ্রদাশ বড়ুয়া
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳100.00 ৳ 85.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher The University Press Limited
ISBN984 05 0239 5
Edition2002, 1st Published
Pages94
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন গল্প গল্প
Return Policy

7 Days Happy Return

পার্বত্য চট্টগ্রামের মুরং, তঞ্চ্যঙ্গা, নাগা, কুকি ও ত্রিপুরাদের মতো চাকমারাও প্রাচীন ও আদি জাতিসত্তা। আগে সেখানে অরণ্য ছিল নিবিড় ও নিচ্ছিদ্র। তখন আদি বাসিন্দারা ছিল সেখানকার একচ্ছত্র অধিপতি। আদি জাতিসত্তার মধ্যে চাকমা ও মারমাদের আছে বর্ণমালা, আদি গ্রন্থ ও প্রাচিন সাহিত্য। এই আরণ্যচারী অধিবাসীরা তাদের নিজস্ব আচার-আচরণ, রীতি-নীতি,সামাজিক প্রথা, অনুশাসন এবং তাদের জীবনে অতিপ্রাকৃত শক্তির প্রভাব সম্বন্ধে একান্তভাবে আস্থাশীল। অপদেবতা ও ভালো দেবতার অমিত শক্তি সম্বন্ধে তাদের সংস্কারও তাই সহজাত। আর প্রেম-ভালোবাসা ও ধর্মের প্রতিও তারা নিয়মনিষ্ঠ। সেই জগৎ আমাদের এত অচেনা, তার ভূপ্রকৃতি এত অনুভূতিময় ও সুতীব্র যে তা সাধারণ বাঙালি জীবন ও সাহিত্য থেকে প্রায় সম্পূর্ণ আলাদা। পার্বত্য চট্টগ্রামের এই লোকজ ভূমিকে তীব্র অনুরাগ ও অভিনিবেশ দিয়ে গল্পে তুলে ধরেছেন বিপ্রদাশ বড়ুয়া। 'চন্দ্রমল্লির প্রণয়' কাল হিসাবে মাত্র দু' শ' বছর আগের ঘটনা। 'বিজয়সূর্য ও রঞ্জাবতী' বা 'একটি প্রাচীন প্রেমকাহিনী' সেই তুলনায় আরো প্রাচীন। 'কঙ্কালের পর্বত' গল্পটি সর্বপ্রাচীন এবং জাগতিক প্রেম-বহির্ভূত। অন্য দুটি অদূর অতীতের প্টভূমিতে রচিত। গল্পগুলো পার্বত্য চট্টগ্রামের আয়না-স্বরূপ। গল্পের পাত্রপাত্রীদের কাছে পার্বত্যভূমির প্রতিটি অংশই অত্যন্ত পবিত্র। গাছের প্রতিটি চকচকে আগা, বনভূমিতে জমে থাকা কুয়াশা, প্রতিটি পতঙ্গের গুনগুন তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও স্মৃতিতে সমৃদ্ধ। নদী ও পাহাড় তাদেরই ভাই বোন। নদী তাদের তৃষ্ণা মেটায়, পাহাড় জোগায় খাদ্য। গল্পগুলোর মৌল বীজ হয়তো প্রাচীন ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্মের সঙ্গে তিব্বত ও চীন হয়ে জাপানে প্রবেশ করে। লাফকাদিও হার্ন-এর পৌরাণিক বা লোক জাপানি সঙ্কলন থেকে তা নতুন ও একান্তভাবেই এদেশীয় করে পরিবেশন করেছেন বিপ্রদাশ বড়ুয়া। আর তা লেখকের হাতে একান্তই পার্বত্য লোক-প্রণয়-কাহিনী হয়ে উঠেছে।

 

Authors:
বিপ্রদাশ বড়ুয়া

বিপ্রদাশ বড়ুয়া, জন্ম ২০শে সেপ্টেম্বর, ১৯৪০ ইছামতী, রাঙ্গুনীয়া, পড়াশোনা চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  তাঁর দেখা জগৎ আমাদের এত অচেনা, দৃষ্টি ও জগৎ-প্রকৃতি এত অনুভূতিময় যে এদেশের  কথাসাহিত্যে তিনি সম্পূর্ণ ব্যতিক্রম।  পাখি, নদী, সমুদ্র ও বনমর্মরভূমি  তাঁর লেখায় নতুন মাত্রা পায়।  প্রথম  গল্পগ্রন্থ সাদা কফিন ১৯৮৪।  সেখানে তাঁর চরিত্র ধরা পড়ে।  চট্টগ্রামের এই সন্তান তাঁর লোকজ ভূমিকে কী তীব্র আসক্তি দিয়েই-না চিনেছেন।  অন্য প্রেক্ষাপটে তাঁর স্বতন্ত্র কথামালার উপন্যাস সমুদ্রচর ও বিদ্রোহীরা, ইয়াসমিন, অশ্রু ও আগুনের নদী, কালোনদী, ও অতল জলের আয়না প্রভৃতি।  অন্য ধরনের গল্পগ্রন্থ যুদ্ধজয়ের গল্প, নদীর নাম গণতন্ত্র, আমার প্রতিদ্বন্দ্বী আমি প্রভৃতি ৩২টি বই।  অনুস্মৃতিমূলক প্রকৃতি সন্দর্শনের ২৫টি গ্রন্থ বাংলা সাহিত্যে নতুন দিকদর্শী।  বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমী, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, রেডিও টু ডে গ্রীন পুরস্কার এবং ২০১৪ সালে একুশে পদক-এ ভূষিত। ছোট ও বড়দের মিলে ১৪০-এর অধিক গ্রন্থ প্রকাশিত।  ১৯৯১ সাল থেকে লেখাই পেশা।

0 review for আরণ্য প্রেমকথা

Add a review

Your rating