সকল বই

অস্বপ্নশিকারি

অস্বপ্নশিকারি

Author: নাসরীন মুস্তাফা
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN978 984 510 005 2
Edition2020 Jan 02
Pages192
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

স্বপ্ন তাড়িয়ে বেড়ায় মানুষকে।  তারও কত রকম, মানুষ ভেদে রং বদলায় স্বপ্নরা।  তবে অস্বপ্ন তাড়িয়ে বেড়ানো মানুষের হাল চেখে দেখতে যে চোখ চাই, তার কি দেখা মেলে খুব বেশি? মেলে না।
কিংবা কালো কুচকুচে কষ্টিপাথরের ওপর দাঁড়িয়ে যে মহাপুরুষ ওজু করতেন বলে জনশ্রুতি আছে, সেই পাথর চুরি হলে কোন্ সে কেরামতি বানিয়ে দেয় মানুষকে পাথরমানুষ, তার হদিসও মেলে না খুব বেশি। 
সত্যিকারের গল্পরা কখনই বলা হয় না, কেননা গল্প সত্যি হলেই যে তা বলা যায়, তেমন নিয়ম নেই মানুষের সমাজে। হাজার বছর ধরে অস্বপ্ন তাড়িয়ে বেড়ানো সত্যিকারের মানুষের গল্প অশ্রুতই থেকে যায়।  তবে কেন এইখানে মেলে এত গল্প? এই প্রশ্নের জবাব মেলে গল্পের শরীরেই।  তাই পড়তে হয় গল্পগুলো।  চেনা জগতের মাঝে অচেনা আলোয় ভেসে বেড়ানো এই গল্পরা অন্য গল্পের খোঁজ দেয়।  যে গল্পের ভাঁজে ভাঁজে মেলে মানুষের দীর্ঘশ্বাস আর হিসাব না মেলানো জীবনের গল্প। মানুষ খুব সাধারণ, আবার মোটেও সাধারণ নয়।  আমি নই।  আমরা নই।  কেউ নই আসলেই। 

Authors:
নাসরীন মুস্তাফা

নাসরীন মুস্তাফার দাপ্তরিক নাম নাসরীন জাহান লিপি।  বিজ্ঞানের কৃতীছাত্রী নাসরীন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যকলায় স্নাতক।  পেশাগত জীবনে সরকারি কর্মকর্তা।
নাসরীন মুস্তাফার প্রথম বই প্রকাশিত হয় ১৯৯৩ সালে, বাংলাদেশ শিশু একাডেমী থেকে।  এরপর বিজ্ঞান, কল্পবিজ্ঞান, স্থাপত্য ইত্যাদি শাখায় নানা স্বাদের লেখা লিখেছেন তিনি।  লিখেছেন গল্প, টিভি ও বেতার নাটক এবং দর্শক-নন্দিত কয়েকটি মঞ্চনাটক।
এ পর্যন্ত তার লেখা মোট আঠারটি বই প্রকাশিত হয়েছে।  এর মধ্যে কিজিমামার মিউজিড়িয়া, নোরা এক্স থার্টি, রাজাকারের আঙ্টি, মহাবিস্ময় ধূমকেতু, ঘরবাড়ি, হারিয়ে যাওয়া শহরগুলো, দানব মানুষ বামন মানুষ, ক্ষুদে বিজ্ঞানী, লক্ষ তারার মানিক জ্বলে, ভিন গ্রহের ক্র, মহান নেতা বঙ্গবন্ধু, প্রযুক্তির জনকেরা ইত্যাদি উল্লেখযোগ্য।  ক্ষুদে বিজ্ঞানী বইটির জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৫) লাভ করেছেন।

0 review for অস্বপ্নশিকারি

Add a review

Your rating