সকল বই

অভিশপ্ত আত্মা

অভিশপ্ত আত্মা

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 234.00 (22.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789845262965
Edition2019, 1st Published
Pages144
Reading Level General Reading
Language English
PrintedBangladesh
Format Hardbound
Category অতিপ্রাকৃত ও ভৌতিক উপন্যাস
Return Policy

7 Days Happy Return

শাহেদ ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে সে যা দেখল তা এক কথায় ভয়ংকর। সে শুয়ে আছে তাদেরই মেডিক্যাল কলেজের অ্যানাটমি ল্যাবের ডিসেকটিং টেবিলের ওপর। এই টেবিলে মানুষের শরীর ব্যবচ্ছেদ করা হয়, কাটাছেড়া করা হয়। শাহেদের মাথার ওপর উজ্জ্বল আলাের কতকগুলাে বাতি জ্বলছে। সেই আলােতে সে তার ডানপাশে মতিকে দাড়িয়ে থাকতে দেখল। মতির হাতে ছুরি, কাঁচি, ফরসেপ-সহ লাশকাটার নানারকম অস্ত্রপাতি। সে সেগুলাে ডিসেকটিং টেবিলের ওপর সাজিয়ে রাখছে। শাহেদ মুখে কিছু বলতে চেষ্টা করল, কিন্তু পারল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, গলা দিয়ে কোনাে শব্দ বের হচ্ছে না। শরীরের শক্তিও নিঃশেষপ্রায়। কোনােমতে মাথাটা তুলতে পারলেও শরীরের অন্য কোনাে অঙ্গপ্রত্যঙ্গ সে নাড়াতে পারছে না। এমনকি হাত-পায়ের আঙুল পর্যন্ত না। তার মনে হচ্ছে শক্তিশালী চেতনানাশকের সাহায্যে তার গলার ওপরের অংশ ছাড়া সমস্ত শরীরকে অবশ করে রাখা হয়েছে, অথচ অনুভূতি ঠিকই আছে। তা না হলে সে কখনাে ঠান্ডা অনুভব করত না। আর এই অনুভূতি থাকার কারণে শরীর ব্যবচ্ছেদের ভয়ংকর নারকীয় যন্ত্রণাটা তাকে ভােগ করতে হবে। কারণ মতি যখন তার শরীরে ছুরি চালাবে তখন অনুভূতি থাকার জন্য ব্যথাটাকে সে কোনােভাবেই উপেক্ষা করতে পারবে না। এরকম ভাবতেই শাহেদের বমি বমি ভাব এলাে। কিন্তু সে বমি করতে পারল না। কারণ ততক্ষণে মতি শরীরের ওপর ধারালাে ছুরি নিয়ে ঝুঁকে এসেছে।

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for অভিশপ্ত আত্মা

Add a review

Your rating