সকল বই

অন্ধ প্রদীপ শূন্য-পানে

অন্ধ প্রদীপ শূন্য-পানে

Author: ইমতিয়ার শামীম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 120.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789849717317
Edition2023, 1st Published
Pages64
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category থ্রিলার বইমেলা ২০২৩,
Return Policy

7 Days Happy Return

এই কাহিনি কোনো এক পৃথিবীর কোনো এক দেশের অন্ধকার, নিষ্প্রদীপ সময়ের করতলে বন্দি মানুষদের। ভয়ের সংস্কৃতি জ¦লজ¦ল করছে সেখানে। ব্যক্তি এই পরিস্থিতিতে কতটা অসহায়, নিঃসঙ্গ ও কাতর হয়ে উঠতে পারে সেটিই বলেছেন ইমতিয়ার শামীম এই গল্পে। অন্ধপ্রদীপ শূন্য-পানে নভেলায় আমরা মুখোমুখি হই এমন এক সময়ের—যা আমাদের হয়তো চেনা, হয়তো অচেনা, হয়তো-বা চেনার পরও না-চেনার ভানে ভরা। সে রকমই সময়ের একটি দিন। এক স্থপতি হঠাৎ করেই উধাও হয়ে গেলেন। একই দিন আগুন লাগল এক ভবনে, যেখানে তার অফিস ছিল। তাকে শনাক্ত করার জন্যে ডিএনএ টেস্ট হলো। তাতে সৃষ্টি হলো আরেক ধূম্রজাল। কেননা বাবা-মায়ের সঙ্গে ভদ্রলোকের ডিএনএ মিললেও মিলল না বিশ্ববিদ্যালয় পড়–য়া কন্যার সঙ্গে! ভয়ঙ্কর এক সময় নেমে এলো সেই মেয়ে আর তার মায়ের সাদামাটা জীবনে। বাসা থেকে উচ্ছেদ হতে হলো। স্থপতির স্ত্রীকে চাকরি থেকে যেতে হলো বাধ্যতামূলক ছুটিতে। তাতেও রেহাই নেই—কালো কাচ-ঘেরা মাইক্রোতে কারা যেন তাকে তুলে নিয়ে ঘুরপাক খেল সারাদিন। পরিসর ছোট, কিন্তু এর অন্তর্লীন বিচ্ছুরণ ভীষণ গভীর নিতল। ভয়াবহ, রক্ত হিম করা এ গল্প যেন এই বিশ্বের কর্তৃত্ববাদে ঘেরা প্রতিটি দেশের। তাই বলে নেওয়া ভালো, এই গল্পের প্রতিটি চরিত্র ও ঘটনাই কাল্পনিক; কোনো দেশের কোনো মানুষের বা বাস্তব কোনো ঘটনার সঙ্গে যদি এর মিল খুঁজে পাওয়া যায়, সেটা নিতান্তই কাকতালীয়।

 

Authors:
ইমতিয়ার শামীম

ইমতিয়ার শামীম
জন্ম : ফাল্গুন ১৩৭১, ফেব্রুয়ারি ১৯৬৫; সিরাজগঞ্জ
পেশা : সাংবাদিকতা
প্রাতিষ্ঠানিক শিক্ষা : এমএসএস (সমাজবিজ্ঞান), রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রাথমিক শিক্ষাপর্ব রামগাঁতী প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক শিক্ষাপর্ব সলপ উচ্চবিদ্যালয়ে ও উচ্চমাধ্যমিক শিক্ষাপর্ব সিরাজগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ে।
প্রথম প্রকাশিত উপন্যাস : ডানাকাটা হিমের ভেতর (১৯৯৬)
অন্যান্য উপন্যাস : আমরা হেঁটেছি যারা (২০০০), চরসংবেগ (২০০১), অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর (২০০১), মোল্লাপ্রজাতন্ত্রী পবনকুটির (২০০৬), তা হলে বৃষ্টিদিন তা হলে ১৪ জুলাই (২০০৮), মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান (২০১২), নীল কৃষ্ণচূড়ার জন্মদিনে (২০১৫), শাদা আগুনের চিতা (২০১৬), অন্তর্গত কুয়াশায় (২০১৮)।
স্বীকৃতি : মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান উপন্যাসের জন্যে আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার (২০১২), সামগ্রিক অবদানের জন্যে লোক সাহিত্য পুরস্কার (২০১৩) ও জীবনানন্দ কথাসাহিত্য পুরস্কার (২০১৪), শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে গল্পগ্রন্থের জন্যে প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল বই পুরস্কার (১৪২১) এবং পাতার বাঁশি বাজে কিশোর উপন্যাসের জন্যে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী পুরস্কার (১৪২১

0 review for অন্ধ প্রদীপ শূন্য-পানে

Add a review

Your rating