সকল বই

অজ্ঞাতবাস

অজ্ঞাতবাস

Author: সঞ্জীব চট্টোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 262.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788170661597
Pages104
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

সে এক অদ্ভুত বাড়ি। বিচিত্র সব মানুষজন, মনুষ্যেতর পোষ্য। আটটা কুকুর, আঠারটা গোরু, তিন খাঁচা পাখি, ডজনখানেক বেড়াল। ডাক্তার বড়মামা, অধ্যাপক মেজোমামা, সংসারের হাল-ধরা মাসিমা, মিঠুন-ভক্ত কাজের লোক—মুকুন্দ। সে-বাড়িতে প্রায়শই অতিথি হয়ে আসেন ভোজনবিলাসী এক কবি, আসেন বাল্যবন্ধু এক জজসাহেব। আর, যার চোখ দিয়ে এই বাড়ির মানুষজন ও অতিথি-অভ্যাগতদের নিয়ে দম-ফাটা হাসি ও মজা-মেশানো এই গল্প, সে এ-বাড়িরই এক ক্ষুদে সদস্য। প্রদ্যুম্ন, ওরফে বুড়ো। মজা এ-বাড়ির সর্বত্র। প্রতিদিনের কথাবার্তায়, চালচলনে, কাজেকর্মে। সে বড়মামার ডাক্তারি নিয়ে কি বাজার করা নিয়ে। মেজোমামার কীর্তনদল-তাড়ানো কি পুলিশ-ভাগানো নিয়ে। কবিপ্রবর শরৎবাবুর ভুলো মন কি ভুল কোটেশন নিয়ে। জজসাহেবের সাইকেল হারানো কি হারানো সাইকেল ফিরে-পাওয়া নিয়ে। গল্প এ-বাড়ির আনাচেকানাচে। পূর্বপুরুষের, জমিদারির, ঠাকুরদেবতার, ডাকাতির। সেই অজস্র মজা ও গল্পের সঙ্গে নতুনতর এক বিপদের মজা নিয়েই এই ঠাসবুনন উপন্যাস, ‘অজ্ঞাতবাস’।

Authors:
সঞ্জীব চট্টোপাধ্যায়

১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্পসাংবাদিকতার শুরু। শিল্প মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্প প্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।

0 review for অজ্ঞাতবাস

Add a review

Your rating